1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
নোটিশ :
কেশবপুরে ন্যাশনাল প্রেস সোসাইটি’র মাসিক সভা অনুষ্ঠিত  জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে পিরোজপুর জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে কুষ্টিয়া মজমপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড গলাচিপায় সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের ফ্রি মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ পটুয়াখালী-কুয়াকাটায় টানা বৃষ্টি, জনজীবনে স্থবিরতা, পায়রা বন্দরে সতর্ক সংকেত। বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নের বৌদ্ধের পোল বাজার–মক্কারপুল সড়ক বেহাল, চরম দুর্ভোগে জনসাধারণ কুষ্টিয়ায় ভ্রাম্যমাণ পতিতাবৃত্তির সিন্ডিকেট উন্মোচন জনতার হাতে আটক কুষ্টিয়ায় জাসদ গণবাহিনীর প্রধান কালুর সেকেন্ড ইন কমান্ড মুকুল মেম্বার গ্রেপ্তার কুষ্টিয়া পৌরসভায় নতুন ভাবনার আলোচনায় কাজল মাজমাদার।
সংবাদ শিরোনাম:

১২ জানুয়ারির মধ্যেই জামায়াত জোটের চূড়ান্ত আসন বণ্টনের সম্ভাবনা-নাহিদ ইসলাম

  • আপডেটের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১২৪ বার ভিউ

বিজয় চৌধুরী, ঢাকা

আগামী এক থেকে দুই দিনের মধ্যেই জামায়াত জোটের চূড়ান্ত আসন বণ্টনের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন জোটের শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (১০ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক আইভার্স ইজাবসের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন একটি বড় প্রতিনিধি দল পাঠাতে যাচ্ছে। বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যক্ষ করাই তাদের লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন, ইইউ পর্যবেক্ষক দল সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে।
বৈঠকে এনসিপির পক্ষ থেকে নির্বাচনী পরিবেশে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত না হওয়ার বিষয়ে উদ্বেগ জানানো হয়। নাহিদ ইসলামের অভিযোগ, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সরকারি কর্মকর্তাদের মাধ্যমে বিশেষ নিরাপত্তা দেওয়া হচ্ছে, যা ভোটের মাঠে অসম প্রতিযোগিতার আশঙ্কা তৈরি করছে।
তিনি আরও বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের এখনো গ্রেপ্তার না করা হলে নির্বাচনী পরিবেশ আরও অনিশ্চিত হয়ে উঠতে পারে।
এ সময় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপি আহ্বায়ক। তার অভিযোগ, ঋণখেলাপি প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণার মাধ্যমে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক ভূমিকা রাখছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com