1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত বোরহানউদ্দিনে সংঘর্ষ ইস্যু: সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন প্রেসক্লাব সম্পাদক সোহেল মাহমুদ জ্ঞান, সততা ও ত্যাগের প্রতীক ইউনিফর্ম—নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা ইয়ামিন নোমান: বৈধ বিয়েকে ‘বিবাহিত প্রেমিকা’ বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন
সংবাদ শিরোনাম:

দীঘিনালায় যৌথ অভিযানে ইয়াবা তৈরির সরঞ্জামসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৮৪ বার ভিউ

মোঃ নাছির উদ্দীন
দীঘিনালা খাগড়াছড়ি ।

দীঘিনালা উপজেলায় পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে ইয়াবা তৈরির সরঞ্জাম ও ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
(০৫ জানুয়ারি ২০২৬) বিকাল আনুমানিক ৪টা ৫০ মিনিটে দীঘিনালা থানার এসআই (নিঃ) মোস্তাক আহামদের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স এবং বাংলাদেশ সেনাবাহিনী, দীঘিনালা জোনের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে দীঘিনালা থানাধীন ০১নং মেরুং ইউনিয়নের ০১নং ওয়ার্ডের ৯ মাইল গোলছড়ি এলাকার দুর্গম পাহাড়ি অঞ্চলের একটি পরিত্যক্ত জুমঘর থেকে সবুজ কুমার দে (২৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সবুজ কুমার দে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার হারুয়ালছড়ি এলাকার বাসিন্দা। তার পিতার নাম মধু সুদন দে এবং মাতার নাম তরু বালা দে।
এ সময় ঘটনাস্থল তল্লাশি করে ইয়াবা তৈরির কাজে ব্যবহৃত একটি লোহার তৈরি মেশিন, হালকা গোলাপি রঙের ১০ পিস ইয়াবা (যার মধ্যে একটি ভাঙা) এবং ইয়াবা প্রস্তুতের বিভিন্ন উপাদান উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দীঘিনালা থানার অফিসার ইনচার্জ।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com