1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
নোটিশ :
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী পটিয়ায় হযরত ছৈয়দ আমিরুজ্জমান শাহ্ (কঃ)-এর শাহাজাদাগণের সম্মিলিত ওরশ অনুষ্ঠিত। বোদায় করতোয়া নদীর তীর রক্ষা কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নবীন সাংবাদিকদের কণ্ঠ রুদ্ধ হলে বিপন্ন হবে গণমাধ্যমের ভবিষ্যৎ। কুষ্টিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা প্রদান অনুষ্ঠান দৌলতপুর থেকে ভার্চুয়ালি যুক্ত জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুষ্টিয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কুষ্টিয়ায় ইয়াবা-গাঁজাসহ ৩ জন আটক,মোবাইল কোর্টে কারাদণ্ড ন্যায়বিচারের অপেক্ষায় অবুঝ শিশুটি—ভাই হত্যার বিচার কি মিলবে?নাকি তাহের চেয়ারম্যানের টাকার কাছে ন্যায় বিচার ঘুমাবে? বোচাগঞ্জে অসহায় পরিবারের মাঝে অর্থ বিতরণ করলেন এমপি পিনাক চৌধুরী যথাযথ মর্যাদায় কুষ্টিয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত: প্রবীণদের স্থায়ী ঠিকানা ও চিকিৎসা সেবার অঙ্গীকার।
সংবাদ শিরোনাম:

তৃতীয় দিনের মতো চলমান প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি, তিন দফা দাবিতে অটল অবস্থান

  • আপডেটের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২৬১ বার ভিউ

বিজয় চৌধুরী, ঢাকা

দশম গ্রেডসহ তিন দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
আজ সোমবার (১০ নভেম্বর ২০২৫) সকাল থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে শিক্ষকরা অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন। ফলে অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে এ আন্দোলন চলছে। সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন—সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন, ১০ ও ১৬ বছর চাকরির পর উচ্চতর গ্রেড এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি থেকে সরে আসবেন না।
শিক্ষক নেতারা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষকদের প্রতি সরকার অবহেলা দেখিয়ে আসছে। দেশে প্রায় ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সাড়ে ৩ লাখ শিক্ষক দীর্ঘদিন ধরে একই পদে কর্মরত আছেন, কিন্তু পদোন্নতি বা উচ্চতর গ্রেড পাচ্ছেন না। এর ফলে শিক্ষক সমাজে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রাজধানীর অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, “আমরা রাজপথে নামতে চাইনি। বারবার দাবি জানিয়েও সুফল না পেয়ে আজ আমাদের রাস্তায় নামতে হয়েছে। এই দাবি শুধু বেতনের নয়, এটি মর্যাদা ও ন্যায্য প্রাপ্যের দাবি।”
অন্যদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষকদের দাবিগুলো নিয়ে ইতোমধ্যে আলোচনা চলছে এবং বাস্তবায়নের সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে। তবে শিক্ষক সংগঠনের নেতারা বলছেন, আশ্বাসে নয়—লিখিত প্রজ্ঞাপন ছাড়া তারা কর্মসূচি প্রত্যাহার করবেন না।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত অনেক শিক্ষক জানান, তাদের এই আন্দোলন কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং শিক্ষার মান রক্ষা ও শিক্ষক মর্যাদা পুনরুদ্ধারের জন্য।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com