1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
নোটিশ :
বাল্য বিবাহ প্রতিরোধে “কন্যা সাহসীকা” সম্মাননা পেলেন জিয়ানগরের তহমিনা কুষ্টিয়া ৩আসনের এমপি মূফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। কুষ্টিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সাংবাদিক আল-আমিন সরদারের নামে উকিল নোটিশ ও হুমকির অভিযোগে জিডি কুষ্টিয়ায় দৌলতপুর ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০। কুষ্টিয়ার খাজানগরে খাল দখল ও দূষণে জনজীবন বিপর্যস্ত দেখার যেন কেউ নেই কুষ্টিয়ায় স্বস্তির বাতাস মূল্যবৃদ্ধির মাঝেও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে রুহুল ফিলিং স্টেশন কুষ্টিয়া মিরপুরে পরিকল্পিত হত্যাকাণ্ডের চার মাস পরও বিচারহীনতা অসহায় পরিবারের আর্তনাদ ভয়াংকর সংকটে পরবে বিএনপি – পলাশ মন্ডল ভয়ংকর সন্ত্রাসী অস্ত্র ধারী এ কে এম নাসির উদ্দিন নান্নু আবারো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পায় তারা।
সংবাদ শিরোনাম:

একদিনে বিরলে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

  • আপডেটের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১২ বার ভিউ

মো. সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার, দিনাজপুর

দিনাজপুরের বিরল উপজেলায় একই দিনে পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ও দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের দহগ্রামে বাবু ইসলামের দুই বছরের ছেলে সামিউল ইসলাম সকাল ১০টার দিকে বাড়ির পাশের পূণর্ভবা নদীতে পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করলেও তখনই তার মৃত্যু হয়।

অন্যদিকে দুপুর ১টার দিকে উপজেলার বিজোড়া ইউনিয়নের মুরাদপুর সাতভায়াপাড়া গ্রামে পানিতে ডুবে মারা যায় আরও দুই কিশোরী। তারা হলেন—

একই গ্রামের লিটন ইসলামের মেয়ে ও তেঘরা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান রাফা (১৩)

মো. আফজাল হোসেনের মেয়ে ও রঘুপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মিম আকতার (১২)

প্রতিবেশী শাহআলমের পুকুরে গোসল করতে নামলে তারা পানিতে ডুবে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com