1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতায় উদ্বেগজনক মদনপুরবাসীর আস্থার প্রতীক: সমাজসেবক আলহাজ্ব জামাল উদ্দিন চকেট: কুষ্টিয়ার হরিপুর পদ্মার চরে রক্তাক্ত রাত কাকন বাহিনীর হামলায় ওসিসহ ৫ নৌপুলিশ সদস্য গুলিবিদ্ধ কুঞ্জেরহাট বাজারে প্রকাশ্যে মারধরের অভিযোগ, অভিযুক্ত মনির মাতব্বর—জনমনে তীব্র ক্ষোভ মঠবাড়িয়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে এসএসসি পরীক্ষার্থীর হাত ভেঙে দেয়ার অভিযোগ চাচার বিরুদ্ধে বাল্য বিবাহ প্রতিরোধে “কন্যা সাহসীকা” সম্মাননা পেলেন জিয়ানগরের তহমিনা কুষ্টিয়া ৩আসনের এমপি মূফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। কুষ্টিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সাংবাদিক আল-আমিন সরদারের নামে উকিল নোটিশ ও হুমকির অভিযোগে জিডি কুষ্টিয়ায় দৌলতপুর ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০।
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় সবুজ ধানে ভরে গেছে মাঠ,পোকা নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা।

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১২১ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়ার দিগন্তজুড়ে এখন সবুজের সমারোহ। মাঠের পর মাঠে দুলছে রোপা আমন ধান। শরতের হাওয়ায় দুলছে সবুজ ধানের শীষ, যা দেখে আনন্দে ভরে উঠছে কৃষকের মন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে এ বছর রোপা আমন ধানের আবাদ বেড়েছে। শ্রমিক সংকট থাকলেও আধুনিক যন্ত্রপাতির ব্যবহার ও কৃষি প্রযুক্তির ছোঁয়ায় কৃষকরা বিপদে পড়েননি। তবে জলবায়ু পরিবর্তনের কারণে এবার পোকার উপদ্রব কিছুটা বেড়েছে। বিশেষ করে মাজরা পোকা কৃষকদের শঙ্কায় ফেলেছে। এ বিষয়ে কৃষি বিভাগ নানা পদক্ষেপ নিয়েছে। জরিপ, পার্চিং ও আলোক ফাঁদ ব্যবহার করে পোকা দমনে কাজ করছে তারা। ফলে তুলনামূলক ক্ষতি কম হবে বলে আশাবাদী কৃষি কর্মকর্তারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর কুষ্টিয়ার ৬টি উপজেলায় ৮৮ হাজার ৮শ ৮৫ হেক্টর জমিতে রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে উফশী জাতের ৭৯ হাজার ৪শ হেক্টর, হাইব্রিডের ৮ হাজার ৩শ ৩৫ হেক্টর এবং স্থানীয় জাতের ১ হাজার ১শ ৫০ হেক্টর জমি ছিল। কিন্তু বাস্তবে চাষ হয়েছে ৮৮ হাজার ৮শ ৯৫ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। স্থানীয় কৃষক হাশেম আলী জানান, “ধান মাঠে বেশ ভালো হয়েছে। তবে মাজরা পোকার আক্রমণ খুব বেশি। বিষ দিয়েও যেন কাজ হচ্ছে না।” ফরিদুল ইসলাম বলেন, “কিছুদিন আগেও জমিতে গেলে মন ভরে যেত। এবার ভালো ফলনের আশা করেছিলাম। তবে পোকার কারণে ফলন কিছুটা কম হতে পারে। কুষ্টিয়া সদর উপজেলার কৃষক সবুজ হোসেন বলেন, গত বছরের তুলনায় এবছর মাজরা পোকার আক্রমণ বেশি হলেও ফলনে তেমন ক্ষতি হবে না। কুষ্টিয়া সদর উপজেলা কৃষি কর্মকর্তা রূপালী খাতুন জানান, “জলবায়ুর কারণে এবছর পোকা কিছুটা বেশি দেখা দিয়েছে। তবে সার্বক্ষণিক নজরদারিতে থাকায় বর্তমানে তা নিয়ন্ত্রণে রয়েছে। পোকায় ক্ষতি তুলনামূলক কম হবে।” তিনি আরও বলেন, “কৃষকদের উপকারী ও ক্ষতিকর পোকা চিনে সঠিক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কীটনাশকের অতি ব্যবহার কমিয়ে জৈব ও আধুনিক পদ্ধতি ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুফি মো. রফিকুজ্জামান বলেন, “এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রোপা আমন আবাদ হয়েছে। ধান পরিচর্যা কৃষকরা কঠোর পরিশ্রম করছেন। আশা করছি উৎপাদনও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। সবুজ ধানের মাঠে দোল খাওয়া এই দৃশ্য কৃষকদের মুখে যেমন হাসি ফোটাচ্ছে, তেমনি পোকার আক্রমণ নিয়ন্ত্রণে রেখে ভালো ফসল ঘরে তোলার প্রত্যাশায় বুক বাঁধছেন তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com