1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের হু’মকি তোষামোদ নয়, সত্যের পক্ষে সাংবাদিকতা লেখা। নদীর গতিপথ বদলে তলিয়ে যাওয়ার শঙ্কায় কুষ্টিয়া, সংকটে প্রমত্তা গড়াই। থানার ভেতর সিআইডি পরিদর্শককে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেপ্তার: বোচাগঞ্জের নাফানগর এসডিজি গ্রাম উদ্বোধন নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের বিচার কোথায়? — কোরআনের ন্যায়বিচারের আলোকে নারী-পুরুষ উভয়ের সুরক্ষা চাই। আমতলীতে কাজ শেষের আগেই সড়ক ধসে খালে, যান চলাচল বন্ধ
সংবাদ শিরোনাম:

প্রতিবেশীর পরিত্যক্ত টয়লেটে মিলল মাদরাসাছাত্রীর মরদেহ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৯৭ বার ভিউ

দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
খুলনা জেলা প্রতিনিধি
মোহাম্মদ শাহিন হাওলাদার
সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রতিবেশীর পরিত্যক্ত টয়লেট থেকে ছোঁয়া মনি (৭) নামে এক মাদরাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিরের দেউলমোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন রায়গঞ্জ থানার ওসি কে এম মাসুদ রানা।

নিহত ছোঁয়া মনি উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিরের দেউলমোড়া গ্রামের সুমন শেখের মেয়ে।
 
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে মাদরাসা থেকে ফেরার পর থেকেই ছোঁয়া মনি নিখোঁজ ছিল। দীর্ঘসময় খোঁজাখুঁজির পর বিকেলে প্রতিবেশী দাদার বাড়ির পরিত্যক্ত টয়লেটে তার মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তারা পুলিশে খবর দেন। ভাঙা টয়লেটের ওপর পড়ে থাকা মরদেহের জামা রক্তাক্ত ছিল। মুখ, মাথা ও শরীরজুড়ে আঘাতের চিহ্নও স্পষ্ট দেখা গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের প্রশাসক আনন্দ চন্দ্র বর্মণ বলেন, স্থানীয়রা পরিত্যক্ত টয়লেটে শিশুটির মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। আমরা সবাই মিলে চেষ্টা করছি কেন এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা বের করতে। হত্যাকারীরা দ্রুত গ্রেপ্তার হবে; এ বিষয়ে প্রশাসনের পদক্ষেপ কামনা করছি।
 
এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি কে এম মাসুদ রানা বলেন, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। শিশুটির মুখ, মাথা ও সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরে মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com