1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
নোটিশ :
স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের হু’মকি তোষামোদ নয়, সত্যের পক্ষে সাংবাদিকতা লেখা। নদীর গতিপথ বদলে তলিয়ে যাওয়ার শঙ্কায় কুষ্টিয়া, সংকটে প্রমত্তা গড়াই। থানার ভেতর সিআইডি পরিদর্শককে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেপ্তার: বোচাগঞ্জের নাফানগর এসডিজি গ্রাম উদ্বোধন নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের বিচার কোথায়? — কোরআনের ন্যায়বিচারের আলোকে নারী-পুরুষ উভয়ের সুরক্ষা চাই। আমতলীতে কাজ শেষের আগেই সড়ক ধসে খালে, যান চলাচল বন্ধ
সংবাদ শিরোনাম:

দীঘিনালায় নবাগত ইউএনও’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৭৯ বার ভিউ

মোঃ নাছির উদ্দীন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোহাম্মদ ইনামুল হাছান-এর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সভায় উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নবাগত ইউএনও মোহাম্মদ ইনামুল হাছান দীঘিনালাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি উন্নয়ন, আইন-শৃঙ্খলা ও জনসেবায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আরও বক্তব্য রাখেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি),মোঃ জাকারিয়া, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সমাজসেবকরা। বক্তারা ইউএনওকে স্বাগত জানিয়ে দীঘিনালার সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
সভা শেষে নবাগত ইউএনও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সরকারি সেবাসমূহ আরও সহজলভ্য ও জবাবদিহিমূলক করার অঙ্গীকার করেন।
উল্লেখ্য, মোহাম্মদ ইনামুল হাছান সম্প্রতি দীঘিনালায় ইউএনও হিসেবে যোগদান করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com