1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
নোটিশ :
রাজধানীর মিরপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া জলদস্যুমুক্ত নিরাপদ সুন্দরবন বিনির্মাণে সাতক্ষীরা জুড়ে আন্দোলন চলমান রয়েছে, থাকবে।হুশিয়ারি জনগণের… কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ। ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় সরকারি বন্দোবস্ত পাওয়া প্রায় ৪৫৫ একর জমি জবরদখলের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। কুষ্টিয়ার মিরপুরে উৎসবমুখর পরিবেশে মিরপুর টিভি কুষ্টিয়া’র নতুন কার্যালয় উদ্বোধন ও সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠিত আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে অগ্নিনির্বাপণ সচেতনতামূলক ক্লাস ও মহড়া কুষ্টিয়ায় আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ, দুই হাসপাতালে চিকিৎসাধীন শতাধিক শিশু। আমতলীতে আগুনে পুড়ল চার দোকান,ক্ষতি ১০ লাখ টাকার বেশি। কুষ্টিয়া মিরপুর উপজেলার পৌর এলাকা থেকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার-৩
সংবাদ শিরোনাম:

রাজধানীর মিরপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৫ বার ভিউ

হাসান হৃদয়
স্টাফ রিপোর্টার

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিরপুর-১১ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে মিরপুর-১১ বাসস্ট্যান্ড এলাকার প্রধান সড়ক অবরোধ করেন কয়েকশ পোশাকশ্রমিক। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। জবাবে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

এই সংঘর্ষের জেরে যাত্রী নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ সাময়িকভাবে মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন বন্ধ ঘোষণা করে। এ সময় কোনো ট্রেন ওই স্টেশনে থামেনি। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে দুপুরের দিকে স্টেশন দুটি পুনরায় চালু করা হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জনভোগান্তি এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

এদিকে এই আন্দোলনের প্রভাব পড়েছে দেশের পোশাক খাতে। বিজিএমইএ সূত্রে জানা গেছে, মিরপুর, গাজীপুর, সাভার-আশুলিয়া ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন শিল্পাঞ্চলের অন্তত ৬৭৯টি কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে।বর্তমানে মিরপুর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com