
সি,ও,,চৌধুরী।
দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে একজন পরিচিত ও জনপ্রিয় নেতাকে নিয়ে আজ নানা ধরনের ষড়যন্ত্রের অভিযোগ উঠছে। যিনি দীর্ঘদিন ধরে গরিব, দুঃখী, অসহায় ও সাধারণ মানুষের পাশে থেকেছেন, যিনি দল-মত নির্বিশেষে মানুষের বিপদে-আপদে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, যাঁকে সাধারণ মানুষ গরিবের বন্ধু হিসেবে চেনেন, আজ তাঁকেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার করার চেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে।
যাঁর রাজনৈতিক জীবনের বড় শক্তি সাধারণ মানুষের ভালোবাসা, যাঁর আপসহীন অবস্থান দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে, তাঁকে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দেওয়ার জন্য নানা কৌশল অবলম্বন করা হচ্ছে—এমন অভিযোগ কোনোভাবেই উপেক্ষা করার মতো নয়।
শোনা যাচ্ছে, বিভিন্ন মহলে চেষ্টা করেও কাঙ্ক্ষিত উদ্দেশ্য পূরণ না হওয়ায় এবার বিভিন্ন প্রভাব খাটিয়ে নৌবাহিনীর ফাঁড়ির ইনচার্জকে দিয়ে একটি সাজানো ঘটনার মাধ্যমে তাঁকে মামলায় জড়ানোর চেষ্টা চলছে। এমনকি নির্বাচনের কয়েক দিন আগে ওই মামলায় ওয়ারেন্ট দেখিয়ে তাঁকে গ্রেপ্তার করে নির্বাচনী মাঠ থেকে দূরে সরিয়ে রাখার পরিকল্পনা রয়েছে বলেও বিশ্বস্ত গোপন সূত্রে অভিযোগ উঠেছে।
এখানে একটি প্রশ্ন অত্যন্ত প্রাসঙ্গিক—একজন জনপ্রিয় নেতাকে যদি জনগণের ভোটের মাধ্যমে রাজনৈতিকভাবে মোকাবিলা করার সাহস ও যোগ্যতা থাকে, তাহলে তাঁকে নির্বাচনের বাইরে রাখার জন্য এত প্রচেষ্টা কেন?
আরও বিস্ময়কর বিষয় হলো, যাঁরা আজ নিজেদের পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করার জন্য নানা মহলে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে, তাঁদের দুঃসময়ে কারা পাশে ছিলেন, সেই ইতিহাস কি এত সহজেই ভুলে যাওয়া যায়?
দীর্ঘ ১৬ বছরের রাজনৈতিক প্রতিকূলতার সময় ভোলার মাটিতে যাঁদের পদচারণা ছিল না, তাঁদের অনেকের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড সচল রাখতে যিনি জীবনের ঝুঁকি নিয়ে পাশে দাঁড়িয়েছিলেন, সহযোগিতা করেছিলেন, আজ সেই পরীক্ষিত মানুষটিকেই কি রাজনৈতিক স্বার্থে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে?
ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। দুঃসময়ের ত্যাগ আর সুসময়ের সুবিধাবাদী রাজনীতি এক জিনিস নয়।
আমরা স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন কোনো ব্যক্তির পছন্দ-অপছন্দের বিষয় নয়। নির্বাচন জনগণের অধিকার। কে নির্বাচনে অংশগ্রহণ করবেন, আর কে নির্বাচিত হবেন, তা নির্ধারণ করার অধিকার জনগণের—কোনো প্রভাবশালী ব্যক্তি, মহল কিংবা গোষ্ঠীর নয়।
আমরা কোনো ষড়যন্ত্র, মিথ্যা মামলা, হয়রানি কিংবা প্রশাসনিক প্রভাব বিস্তারের রাজনীতি সমর্থন করি না। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত চাই। আইন তার নিজস্ব গতিতে চলুক এবং প্রত্যেক নাগরিকের সাংবিধানিক ও আইনগত অধিকার নিশ্চিত হোক।
মদনপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান, আসুন আমরা ব্যক্তিস্বার্থ ও দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই। একজন মানুষের জনপ্রিয়তা যাচাই করার মাপকাঠি হোক তাঁর জনসেবা, ত্যাগ, সততা ও জনগণের ভালোবাসা।
মনে রাখবেন, ষড়যন্ত্র করে কাউকে সাময়িকভাবে আটকে রাখা গেলেও মানুষের হৃদয়ে গড়ে ওঠা ভালোবাসা ও বিশ্বাসকে আটকে রাখা যায় না।
আমরা সকল প্রকার রাজনৈতিক ষড়যন্ত্র, হয়রানি ও অন্যায়ের অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
জনগণের অধিকার প্রতিষ্ঠিত হোক, গণতন্ত্রের পথ সুগম হোক, মদনপুর ইউনিয়নে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হোক।
ইনশাআল্লাহ, জনগণের অধিকার ও ন্যায়বিচারের প্রশ্নে আমরা সোচ্চার থাকব গরিবের বন্ধু আলহাজ্ব জামাল উদ্দিন চকেট এর পক্ষে।
Leave a Reply