1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
নোটিশ :
Ipu চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় লালমোহনে স্পিকারকে গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। . জামাল উদ্দিন চকেটকে মামলায় জড়ানোর চেষ্টার অভিযোগ, নৌ-পুলিশের ওপর চাপ সৃষ্টির দাবি শ্রীলঙ্কায় প্রস্তাবিত সন্ত্রাসবিরোধী বিলের বিরুদ্ধে সাংবাদিকদের আইনি লড়াই, পাশে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেসক্লাব কেশবপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় হাসিমুখ ফাউন্ডেশনের আয়োজন পোড়াদহ জংশনে ৪০০ জন সুবিধাবঞ্চিত মানুষের মুখে তৃপ্তির আহার শ্রীলঙ্কায় প্রস্তাবিত সন্ত্রাসবিরোধী বিলের বিরুদ্ধে সাংবাদিকদের আইনি লড়াই, পাশে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেসক্লাব নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৪, আহত ২০-এর বেশি সালাউদ্দিনের সুস্থতা কামনায় দোয়া চাইলেন আলহাজ্ব ইদ্রিস মিয়া ভোলায় জমি বিরোধে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৪ বোরহানউদ্দিনে রাতের আঁধারে ঘর নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা, থানায় মামলা সম্প্রীতির বন্ধনে দুর্গোৎসব: উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহানা আজাদ,
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় হাসিমুখ ফাউন্ডেশনের আয়োজন পোড়াদহ জংশনে ৪০০ জন সুবিধাবঞ্চিত মানুষের মুখে তৃপ্তির আহার

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৯ বার ভিউ

​//স্টাফ রিপোর্টার,
মোঃ হারুনুর রশীদ চৌধুরী //

সামাজিক দায়িত্ববোধ ও অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্য নিয়ে কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশন স্টেশনে আয়োজন করা হলো বিশেষ খাবার বিতরণ কর্মসূচি। স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন ‘হাসিমুখ ফাউন্ডেশন’-এর উদ্যোগে সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টায় স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে প্রায় ৪০০ জন হতদরিদ্র, ভাসমান ও মানসিক ভারসাম্যহীন মানুষের মাঝে এ খাদ্য পরিবেশন করা হয়।

স্থানীয় সূত্র ও আয়োজকদের তথ্যমতে, কুষ্টিয়ার মিরপুর উপজেলার আইলচারা ও পোড়াদহ কেন্দ্রিক এ সংগঠনটি ২০২৫ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সম্পূর্ণ নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় প্রতি মাসে অন্তত একদিন অনাহারী ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মানসম্মত খাবার বিতরণ করে আসছে। সোমবারের এই কর্মসূচির মাধ্যমে সংগঠনটি সফলভাবে কার্যক্রমের ১৫তম মাসে পদার্পণ করল।

এ দিনের খাদ্যতালিকায় ছিল গরম ভাত, মুরগির মাংস এবং মুসুরের ডাল। স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে সারিবদ্ধভাবে বসে ভবঘুরে ও সুবিধা বঞ্চিত মানুষেরা তৃপ্তির সাথে একবেলার এই সুস্বাদু আহার গ্রহণ করেন। প্রতিনিয়ত অনিশ্চয়তা ও ক্ষুধার সাথে লড়াই করা এসব মানুষের জন্য এই উদ্যোগ বেশ স্বস্তিদায়ক বলে জানান স্থানীয় প্রবীণ ও পথবাসীরা।

খাবার বিতরণকালে সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাজমুল হোসেন, মিলন খন্দকার, শাজাহান, শহিদুল, দুলাল, শ্রী সুরত ধর, মামুন শেখ এবং মিজানুর রহমান।

কার্যক্রম সম্পর্কে হাসিমুখ ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য নাজমুল হোসেন বলেন, “আমাদের মূল উদ্দেশ্যই হলো মানবতার সেবা করা এবং ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফোটানো। গত ১৫ মাস ধরে আমরা নিজেদের অর্থায়নে এ উদ্যোগ চালিয়ে আসছি। ভবিষ্যতে এর পরিধি আরও বড় করার ইচ্ছা রয়েছে।”
স্থানীয় সচেতন মহল মনে করছেন, তরুণদের ও সামাজিক সংগঠনগুলোর এ ধরনের উদ্যোগ সমাজের অবহেলিত জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com