1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
সালাউদ্দিনের সুস্থতা কামনায় দোয়া চাইলেন আলহাজ্ব ইদ্রিস মিয়া ভোলায় জমি বিরোধে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৪ বোরহানউদ্দিনে রাতের আঁধারে ঘর নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা, থানায় মামলা সম্প্রীতির বন্ধনে দুর্গোৎসব: উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহানা আজাদ, সম্প্রীতির বন্ধনে দুর্গোৎসব: উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে বিএনপি নেতা আবুল হোসেন আজাদ গাজীপুরে কারখানা কর্মকর্তার ধমকের পর ফ্লোরে ঢলে পড়ে নারী পোশাকশ্রমিকের মৃত্যু: ছুটি না দেওয়া ও অবহেলার অভিযোগ ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করলেন ড. জিয়াউদ্দিন হায়দার কুষ্টিয়া কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া লালনশাহর মাজার প্রাঙ্গণ থেকে টাইম বোমা উদ্ধার করল পুলিশ। দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতে পটিয়ায় ছাত্রশক্তির মণ্ডপ পরিদর্শন। আশুলিয়ায় সমাজসেবক দেলোয়ার মীরের ওপর হামলার অভিযোগ, আইসিইউতে চিকিৎসাধীন সুজন গাজীর নেতৃত্বে ১০–১৫ জনের হামলার অভিযোগ; সুষ্ঠু তদন্তের আশ্বাস পুলিশের কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়ন পরিষদ ঘিরে বিতর্ক পাল্টাপাল্টি অভিযোগে প্রশ্নবিদ্ধ সামাজিক মর্যাদা,সমাধানে আলোচনার আহ্বান
সংবাদ শিরোনাম:

ভোলায় জমি বিরোধে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৪ বোরহানউদ্দিনে রাতের আঁধারে ঘর নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা, থানায় মামলা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৯ বার ভিউ

জেলা প্রতিনিধ।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মাইনকা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে নারীসহ চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রায় চার মাস ধরে বাড়ির পাশের একটি জমি নিয়ে শাহাবুদ্দিন ও কবিরের মধ্যে বিরোধ চলে আসছিল। অভিযোগ রয়েছে, বিরোধপূর্ণ জমিতে রাতের আঁধারে লোকজন নিয়ে ঘর নির্মাণ করেন কবির। তবে হান্নান ও তাঁর পরিবারের দাবি, তাঁরা ক্রয়সূত্রে ওই জমির মালিক এবং দীর্ঘ ৩৫ বছর ধরে জমিটি ভোগদখল করে আসছেন।

জমিতে ঘর নির্মাণের খবর পেয়ে শাহাবুদ্দিন ঘটনাস্থলে গেলে কবিরের লোকজন তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। পরে এ ঘটনার খবর পেয়ে উভয় পক্ষের লোকজন জড়ো হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও হামলার ঘটনা প্রায় দুই ঘণ্টা ধরে চলতে থাকে। এতে শাহাবুদ্দিনের পরিবারের চার সদস্য গুরুতর আহত হন।
আহতরা হলেন—শাহাবুদ্দিন (৩৬), নুরুদ্দিন (৩৮), হামেলা খাতুন (৬০) ও শারমিন বেগম (২৮)। তাঁদের অ্যাম্বুলেন্সযোগে ভোলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
এদিকে, ঘটনার খবর পেয়ে দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ-এর পক্ষ থেকে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করা হয় বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, এলাকার সড়ক যোগাযোগব্যবস্থা খারাপ হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়। এ সুযোগে সংঘর্ষ দীর্ঘায়িত হয় বলে তাঁদের অভিযোগ।
অন্যদিকে, আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে মানবাধিকার সংস্কার কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ভোলা সদর হাসপাতালে যান। তিনি আহতদের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন।
ঘটনার পর রাত ৯টার দিকে কবিরকে প্রধান আসামি করে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে এমন সংঘর্ষের ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিরোধপূর্ণ জমির প্রকৃত মালিকানা নির্ধারণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com