1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
নোটিশ :
Ipu চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় লালমোহনে স্পিকারকে গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। . জামাল উদ্দিন চকেটকে মামলায় জড়ানোর চেষ্টার অভিযোগ, নৌ-পুলিশের ওপর চাপ সৃষ্টির দাবি শ্রীলঙ্কায় প্রস্তাবিত সন্ত্রাসবিরোধী বিলের বিরুদ্ধে সাংবাদিকদের আইনি লড়াই, পাশে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেসক্লাব কেশবপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় হাসিমুখ ফাউন্ডেশনের আয়োজন পোড়াদহ জংশনে ৪০০ জন সুবিধাবঞ্চিত মানুষের মুখে তৃপ্তির আহার শ্রীলঙ্কায় প্রস্তাবিত সন্ত্রাসবিরোধী বিলের বিরুদ্ধে সাংবাদিকদের আইনি লড়াই, পাশে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেসক্লাব নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৪, আহত ২০-এর বেশি সালাউদ্দিনের সুস্থতা কামনায় দোয়া চাইলেন আলহাজ্ব ইদ্রিস মিয়া ভোলায় জমি বিরোধে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৪ বোরহানউদ্দিনে রাতের আঁধারে ঘর নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা, থানায় মামলা সম্প্রীতির বন্ধনে দুর্গোৎসব: উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহানা আজাদ,
সংবাদ শিরোনাম:

সম্প্রীতির বন্ধনে দুর্গোৎসব: উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে বিএনপি নেতা আবুল হোসেন আজাদ

  • আপডেটের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৪ বার ভিউ

হাফিজুর রহমান (যশোর) প্রতিনিধি,

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে যশোরের কেশবপুর উপজেলার নিমতলা সর্বজনীন পূজামণ্ডপসহ গৌরীঘোনা ও সাতবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় তিনি এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজার সার্বিক আয়োজন ও পরিবেশের খোঁজখবর নেওয়ার পাশাপাশি স্থানীয় সনাতন ধর্মাবলম্বী, পূজামণ্ডপের আয়োজক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
পরিদর্শনকালে আবুল হোসেন আজাদ বলেন, শারদীয় দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে সবাইকে একসঙ্গে বসবাস করতে হবে। ‘ধর্ম যার যার, উৎসব সবার এই চেতনাকে ধারণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে। তিনি সবাইকে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গোৎসব উদ্‌যাপনের আহ্বান জানান।
এ সময় কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে বসবাস করবেন—এটাই প্রত্যাশা। দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে এবং শান্তিপূর্ণভাবে পূজা উদ্‌যাপনে তিনি দলমত-ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেশবপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আজিজুর রহমান আজিজ। এ সময় উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন বিশ্বাস, গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদ হাসান ও সাধারণ সম্পাদক আব্দুল গফফারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ পূজামণ্ডপের আয়োজক ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। তাঁদের এ সৌজন্য সাক্ষাৎ ও সম্প্রীতির বার্তায় স্থানীয় পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com