1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
নোটিশ :
Ipu চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় লালমোহনে স্পিকারকে গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। . জামাল উদ্দিন চকেটকে মামলায় জড়ানোর চেষ্টার অভিযোগ, নৌ-পুলিশের ওপর চাপ সৃষ্টির দাবি শ্রীলঙ্কায় প্রস্তাবিত সন্ত্রাসবিরোধী বিলের বিরুদ্ধে সাংবাদিকদের আইনি লড়াই, পাশে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেসক্লাব কেশবপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় হাসিমুখ ফাউন্ডেশনের আয়োজন পোড়াদহ জংশনে ৪০০ জন সুবিধাবঞ্চিত মানুষের মুখে তৃপ্তির আহার শ্রীলঙ্কায় প্রস্তাবিত সন্ত্রাসবিরোধী বিলের বিরুদ্ধে সাংবাদিকদের আইনি লড়াই, পাশে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেসক্লাব নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৪, আহত ২০-এর বেশি সালাউদ্দিনের সুস্থতা কামনায় দোয়া চাইলেন আলহাজ্ব ইদ্রিস মিয়া ভোলায় জমি বিরোধে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৪ বোরহানউদ্দিনে রাতের আঁধারে ঘর নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা, থানায় মামলা সম্প্রীতির বন্ধনে দুর্গোৎসব: উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহানা আজাদ,
সংবাদ শিরোনাম:
Ipu চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় লালমোহনে স্পিকারকে গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। . জামাল উদ্দিন চকেটকে মামলায় জড়ানোর চেষ্টার অভিযোগ, নৌ-পুলিশের ওপর চাপ সৃষ্টির দাবি শ্রীলঙ্কায় প্রস্তাবিত সন্ত্রাসবিরোধী বিলের বিরুদ্ধে সাংবাদিকদের আইনি লড়াই, পাশে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেসক্লাব কেশবপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় হাসিমুখ ফাউন্ডেশনের আয়োজন পোড়াদহ জংশনে ৪০০ জন সুবিধাবঞ্চিত মানুষের মুখে তৃপ্তির আহার শ্রীলঙ্কায় প্রস্তাবিত সন্ত্রাসবিরোধী বিলের বিরুদ্ধে সাংবাদিকদের আইনি লড়াই, পাশে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেসক্লাব নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৪, আহত ২০-এর বেশি সালাউদ্দিনের সুস্থতা কামনায় দোয়া চাইলেন আলহাজ্ব ইদ্রিস মিয়া ভোলায় জমি বিরোধে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৪ বোরহানউদ্দিনে রাতের আঁধারে ঘর নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা, থানায় মামলা সম্প্রীতির বন্ধনে দুর্গোৎসব: উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহানা আজাদ,

ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করলেন ড. জিয়াউদ্দিন হায়দার

  • আপডেটের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১২ বার ভিউ

ঝালকাঠি প্রতিনিধি:
সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠী গড়ে তুলতে চোখের স্বাস্থ্যের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেছেন, শুধু দীর্ঘদিন বেঁচে থাকাই নয়, কত বছর সুস্থভাবে বেঁচে থাকা যায়, সেটিই বেশি গুরুত্বপূর্ণ। এ জন্য শিশু-কিশোর ও শিক্ষার্থীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং চোখের যত্ন নিশ্চিত করতে হবে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ঝালকাঠি সরকারি কলেজ প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা নিশ্চিত করতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। উন্নত দেশগুলোতে স্কুলশিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রয়েছে। আমাদের দেশেও এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠী গড়ে তুলতে চোখের স্বাস্থ্যসহ সামগ্রিক স্বাস্থ্যসেবার উন্নয়ন জরুরি।
তিনি আরও বলেন, মানুষের গড় আয়ু বাড়ানোর পাশাপাশি সুস্থভাবে বেঁচে থাকার সময় বাড়ানোও গুরুত্বপূর্ণ। চোখের সমস্যা মানুষের স্বাভাবিক জীবনযাপন, পড়াশোনা ও কর্মক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই চোখের রোগ প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হবে।
ভিশন স্প্রিং ও গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থা সাজিদা ফাউন্ডেশন এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে। ক্যাম্পে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ৩৫ বছর বা তদূর্ধ্ব ব্যক্তিদের প্রয়োজন অনুযায়ী চশমা প্রদান, ছানি রোগীদের অস্ত্রোপচারের ব্যবস্থা, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ দেওয়া হচ্ছে।
সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত এ ক্যাম্পে সুবিধাবঞ্চিত ও অসচ্ছল মানুষ বিনামূল্যে প্রয়োজনীয় চক্ষু চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাচ্ছেন।
জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। এ ছাড়া বক্তব্য দেন পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর এবং সাজিদা ফাউন্ডেশনের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফজলুল হক।
বক্তারা বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে অনেক মানুষ প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত হন। এ ধরনের বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি চোখের রোগ শনাক্তকরণ ও চিকিৎসার সুযোগ সৃষ্টি করবে। একই সঙ্গে এ উদ্যোগ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শুধু জিপিএ-৫ পেলেই হবে না, শুদ্ধাচার ও স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার
ঝালকাঠি প্রতিনিধি:
শুধু লেখাপড়ায় জিপিএ-৫ অর্জন করলেই হবে না, শিক্ষার্থীদের শুদ্ধাচার, স্বাস্থ্য ও পুষ্টির দিকেও গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নবিষয়ক জেলা পর্যায়ের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, “আজ আমি একঝাঁক উজ্জ্বল নক্ষত্রের মাঝে বসে আছি। তোমাদের মধ্যে কবি কামিনী রায় ও কবি জীবনানন্দ দাসের মতো প্রতিভা রয়েছে। তোমাদের সাফল্য ধরে রাখতে হবে এবং নিজেদের দক্ষতা বাড়াতে হবে।”
তিনি বলেন, দেশের জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে হলে স্বাস্থ্য, পুষ্টি ও শুদ্ধাচারের ওপর গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি বাড়ির আঙিনায় সবজি চাষ এবং হাঁস-মুরগি পালনে উৎসাহিত হতে হবে। একই সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা গ্রহণ করে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। শিক্ষার্থীদের মধ্যে যাদের বিশেষ প্রতিভা রয়েছে, তাদের প্রতিভা বিকাশের সুযোগ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।
পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, নির্দিষ্ট স্থান ছাড়া যেখানে-সেখানে ময়লা ফেলা যাবে না। বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি ময়লা-আবর্জনার ক্ষতিকর দিক সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে।
শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তিনি বলেন, নিজেদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে মেধা ও যোগ্যতার মাধ্যমে ঝালকাঠিকে আরও আলোকিত করতে হবে।
জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর এবং জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবু ছাইদ।
জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা পরিষদ ও উপজেলা পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ২২০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সাফল্য ধরে রাখা এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com