1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
নোটিশ :
নারী সাংবাদিকদের হেয় করা বন্ধ করুন—সাংবাদিকতা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়! নারী সাংবাদিকদের হেয় করা বন্ধ করুন—সাংবাদিকতা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়! পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী পটিয়ায় হযরত ছৈয়দ আমিরুজ্জমান শাহ্ (কঃ)-এর শাহাজাদাগণের সম্মিলিত ওরশ অনুষ্ঠিত। বোদায় করতোয়া নদীর তীর রক্ষা কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নবীন সাংবাদিকদের কণ্ঠ রুদ্ধ হলে বিপন্ন হবে গণমাধ্যমের ভবিষ্যৎ। কুষ্টিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা প্রদান অনুষ্ঠান দৌলতপুর থেকে ভার্চুয়ালি যুক্ত জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুষ্টিয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কুষ্টিয়ায় ইয়াবা-গাঁজাসহ ৩ জন আটক,মোবাইল কোর্টে কারাদণ্ড ন্যায়বিচারের অপেক্ষায় অবুঝ শিশুটি—ভাই হত্যার বিচার কি মিলবে?নাকি তাহের চেয়ারম্যানের টাকার কাছে ন্যায় বিচার ঘুমাবে?
সংবাদ শিরোনাম:

পটিয়ায় হযরত ছৈয়দ আমিরুজ্জমান শাহ্ (কঃ)-এর শাহাজাদাগণের সম্মিলিত ওরশ অনুষ্ঠিত।

  • আপডেটের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৮ বার ভিউ

মোঃ বেলাল হোসেন স্টাফ রিপোর্টার চট্টগ্রাম।

আধ্যাত্মিক সাধনা, মানবকল্যাণ, ভ্রাতৃত্ব ও শান্তির বার্তা নিয়ে গাউছুল আযম হযরত ছৈয়দ আহমদ উল্লাহ্ (কঃ) মাইজভান্ডারীর অন্যতম খলিফা ও আমিরুল আউলিয়া হযরত মাওলানা ছৈয়দ আমিরুজ্জমান শাহ্ (কঃ)-এর শাহাজাদাগণের সম্মিলিত ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর ) ১৭ আশ্বিন আমির ভান্ডার দরবার শরীফে দিনব্যাপী এ ওরশ শরীফ অনুষ্ঠিত হয়।

আমির ভান্ডার দরবার শরীফের সম্মিলিত সংগঠন ‘আমির ভান্ডার সংসদ’-এর ব্যবস্থাপনায় দরবার শরীফের শাহী ময়দানে এ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআন খতম, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল, জিয়ারত, তবারুক বিতরণ ও আখেরি মোনাজাত। এতে দরবারের ভক্ত, আশেকান, মুরিদানসহ বিভিন্ন স্থান থেকে আগত ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

ওরশকে কেন্দ্র করে শাহী ময়দানে সৃষ্টি হয় গভীর আধ্যাত্মিক পরিবেশ। জিকির, মিলাদ ও দরুদ পাঠে মুখরিত হয়ে ওঠে দরবার প্রাঙ্গণ। ভক্ত-আশেকান ও মুরিদানরা আত্মশুদ্ধি, আল্লাহর নৈকট্য লাভ এবং মানবকল্যাণে নিজেদের নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ওরশ শরীফ শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়; এটি আত্মশুদ্ধি, আল্লাহর প্রেম ও মানবসেবার চেতনা জাগ্রত করারও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। সুফি-সাধকদের জীবনাদর্শ মানুষকে হিংসা-বিদ্বেষ, অহংকার ও বিভেদ পরিহার করে ভালোবাসা, সহমর্মিতা, ভ্রাতৃত্ব ও মানবসেবার পথে এগিয়ে যেতে শিক্ষা দেয়।

তারা আরও বলেন, আধ্যাত্মিক সাধনার অন্যতম শিক্ষা হলো মানুষের প্রতি ভালোবাসা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখা। মহান আল্লাহর প্রতি গভীর বিশ্বাস এবং মানবতার সেবার মাধ্যমে সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং বিশ্বমানবতার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত ভক্ত, আশেকান ও মুরিদানদের মাঝে তবারুক বিতরণ করা হয়।

সংবাদ প্রেরক,
মোঃ বেলাল হোসেন
স্টাফ রিপোর্টার চট্টগ্রাম
৩/১০/২৬ ইং

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com