1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
নোটিশ :
নারী সাংবাদিকদের হেয় করা বন্ধ করুন—সাংবাদিকতা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়! নারী সাংবাদিকদের হেয় করা বন্ধ করুন—সাংবাদিকতা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়! পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী পটিয়ায় হযরত ছৈয়দ আমিরুজ্জমান শাহ্ (কঃ)-এর শাহাজাদাগণের সম্মিলিত ওরশ অনুষ্ঠিত। বোদায় করতোয়া নদীর তীর রক্ষা কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নবীন সাংবাদিকদের কণ্ঠ রুদ্ধ হলে বিপন্ন হবে গণমাধ্যমের ভবিষ্যৎ। কুষ্টিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা প্রদান অনুষ্ঠান দৌলতপুর থেকে ভার্চুয়ালি যুক্ত জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুষ্টিয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কুষ্টিয়ায় ইয়াবা-গাঁজাসহ ৩ জন আটক,মোবাইল কোর্টে কারাদণ্ড ন্যায়বিচারের অপেক্ষায় অবুঝ শিশুটি—ভাই হত্যার বিচার কি মিলবে?নাকি তাহের চেয়ারম্যানের টাকার কাছে ন্যায় বিচার ঘুমাবে?
সংবাদ শিরোনাম:

বোদায় করতোয়া নদীর তীর রক্ষা কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

  • আপডেটের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার ভিউ

সঞ্জু বনিক সৌরভ পঞ্চগড়

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীর ভাঙন রোধে নদীর তীর সংরক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। নদীভাঙনকবলিত মানুষের দুর্ভোগ কমানো, বসতভিটা ও কৃষিজমি রক্ষার পাশাপাশি পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে বোদা উপজেলার বন্দরমনি ও বোয়ালমারী এলাকায় করতোয়া নদীর ডান তীরে ১ হাজার ১৫০ মিটার প্রতিরক্ষা কাজের উদ্বোধন করেন তিনি। পানি উন্নয়ন বোর্ডের ‘পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার নদীসমূহের টেকসই ব্যবস্থাপনা প্রকল্প (১ম অংশ)’-এর আওতায় এ কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
উদ্বোধন শেষে বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, নদী ও খাল দেশের পরিবেশ, কৃষি এবং মানুষের জীবনযাত্রার সঙ্গে সরাসরি জড়িত। নদীভাঙনে যেসব এলাকার মানুষ ক্ষতির মুখে পড়ছেন, তাদের সুরক্ষায় তীর সংরক্ষণসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হচ্ছে।
তিনি বলেন, দেশের পানি ব্যবস্থাপনা উন্নত করতে খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ১৯৭৭ সালে খাল খনন কর্মসূচি শুরু হয়েছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারও দেশের জলাবদ্ধতা, বন্যা ও পানিসম্পদ ব্যবস্থাপনার বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছে।
প্রতিমন্ত্রী বলেন, নদীর তীর রক্ষা শুধু ভাঙন ঠেকানোর বিষয় নয়; এর সঙ্গে নদীপাড়ের মানুষের ঘরবাড়ি, কৃষিজমি, যোগাযোগ ব্যবস্থা ও জীবিকার নিরাপত্তাও জড়িত। তাই প্রয়োজন অনুযায়ী নদীর তীর সংরক্ষণ ও বাঁধ নির্মাণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
এ সময় বোয়ালমারী এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের জন্য বারূনী স্নানঘাট নির্মাণের বিষয়েও কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী জানান, ধর্মীয় অনুষ্ঠান পালনের ক্ষেত্রে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সুবিধা নিশ্চিত করতে সেখানে স্নানঘাট নির্মাণ করা হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, প্রায় তিন কোটি টাকা ব্যয়ে প্রকল্পের আওতায় করতোয়া নদীর ডান তীরের ১ হাজার ১৫০ মিটার অংশে প্রতিরক্ষা কাজ করা হচ্ছে। নদীভাঙনের ঝুঁকি কমিয়ে স্থানীয় জনগণের জানমাল ও স্থাপনা রক্ষাই এ কাজের অন্যতম লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্থানীয় উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com