1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
নোটিশ :
দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ, কুষ্টিয়ার জনপ্রিয় লালন শিল্পী ডলি মন্ডল আন্তর্জাতিক সফর শেষে দেশে ফিরলেন বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ, পূর্ণ বক্তব্য শোনার আহ্বান সেতাবগঞ্জে “মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”-এর জমকালো উদ্বোধন কুষ্টিয়া কুমারখালি পান্টিতে নিজ প্রতিষ্ঠান থেকে ব্যাবসায়ীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় মরহুম মাওলানা আব্দুল আউয়ালের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল বোরহানউদ্দিনের বিশিষ্ট ব্যবসায়ী সুভাষ চন্দ্র দে-র পরলোকগমন, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়া দৌলতপুরে বাবা-ছেলেকে পথরোধ করে মারধরের অভিযোগ কুষ্টিয়ার বিশিষ্ট নাট্যকার ও পত্রিকা সম্পাদক খাদেমুল ইসলাম আর নেই। ৪নং শহরগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা আজিমুল ইসলাম
সংবাদ শিরোনাম:

দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ,

  • আপডেটের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ০ বার ভিউ

মোঃ নাছির উদ্দীন দীঘিনালা খাগড়াছড়ি।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার ১নং মেরুং ইউনিয়নের বেতছড়ি এলাকায় এ ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
কাজুকো ভূঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় এবং মাল্টি সার্ভ ইন্টারন্যাশনাল (এমএসআই)-এর ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণসামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।
অনুষ্ঠানে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, গত জুলাই মাসে সংঘটিত ভয়াবহ বন্যায় উপজেলার বহু মানুষ চরম দুর্ভোগের শিকার হয়েছেন। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব।

সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, “উপজেলাবাসীর ভালোবাসা ও ভোটেই আমি আজ সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। তাই আপনাদের সুখে-দুঃখে পাশে থাকা আমার দায়িত্ব। আপনাদের যেকোনো সমস্যায় আমাকে জানাবেন, আমি সবসময় আপনাদের পাশে আছি।”

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এ. আফসার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, রিঙ্কু চাকমা, উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com