1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
নোটিশ :
ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত বোরহানউদ্দিনে সংঘর্ষ ইস্যু: সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন প্রেসক্লাব সম্পাদক সোহেল মাহমুদ জ্ঞান, সততা ও ত্যাগের প্রতীক ইউনিফর্ম—নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা ইয়ামিন নোমান: বৈধ বিয়েকে ‘বিবাহিত প্রেমিকা’ বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন
সংবাদ শিরোনাম:

অবৈধ বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে লোক দেখানো ‘মোবাইল কোর্ট’ নয়, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।

  • আপডেটের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৩২ বার ভিউ

বিশেষ প্রতিনিধি।

​গতকাল রাতে শ্যামনগরে অবৈধ বালি উত্তোলনকালে ৫ জন অপরাধীকে হাতেনাতে আটক করে শ্যামনগর থানা পুলিশ। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছে। এই গ্রেফতারকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু একইসাথে জনমনে একটি গভীর শঙ্কা ও প্রশ্ন দানা বাঁধছে— এবারও কি সেই ‘মোবাইল কোর্ট’ নামক নাটক মঞ্চস্থ হবে?
​আমরা লক্ষ্য করছি যে, বারবার অপরাধ করার পরেও অপরাধীরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সামান্য জরিমানা দিয়ে ছাড়া পেয়ে যাচ্ছে। বালি খেকো সিন্ডিকেটের কাছে এই জরিমানা কোনো শাস্তিই নয়, বরং তাদের কাছে এটি ব্যবসার একটি “সামান্য খরচ” মাত্র! ফলে ছাড়া পেয়ে তারা দ্বিগুণ উৎসাহে আবারও পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। অপরাধীদের এই বারবার ফিরে আসা এবং আইনের ফাঁক গলে বেরিয়ে যাওয়া দেখতে দেখতে সাধারণ জনগণ আজ ক্লান্ত ও হতাশ।
​মাননীয় জেলা প্রশাসক (সাতক্ষীরা), উপজেলা নির্বাহী অফিসার (শ্যামনগর), এসিল্যান্ড (শ্যামনগর) এবং শ্যামনগর থানা পুলিশ মহোদয়ের নিকট সবিনয় নিবেদন:
​১. আটককৃতদের বিরুদ্ধে শুধুমাত্র ভ্রাম্যমাণ আদালত নয়, বরং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী নিয়মিত মামলা রুজু করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।
২. তাদের ব্যবহৃত সরঞ্জামাদি ও যান চিরস্থায়ীভাবে বাজেয়াপ্ত করা হোক।
৩. সিন্ডিকেটের নেপথ্যে থাকা গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।
​জনগণ এবার আর কোনো “মিছে মিছে খেলা” দেখতে চায় না। আমরা চাই এমন একটি দৃষ্টান্তমূলক বিচার, যা দেখে ভবিষ্যতে কেউ উপকূলীয় অঞ্চলের প্রকৃতি ও পরিবেশ ধ্বংস করার সাহস না করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com