1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
গণমাধ্যম কি এখন হামলার প্রধান টার্গেট? তজুমদ্দিন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন তালুকদার গ্রেফতার। ৯৯ বছরের লিজের জমি দখল অভিযোগ, তহসিলদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এমপি নাসের রহমান ও ভূমি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির হস্তক্ষেপ চান ভুক্তভোগী কুষ্টিয়া সদর ৩ আসনের সাবেক এমপি ও যুগ্মসাধারণ সম্পাদক হানিফ সহ আ.লীগের ৪ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন কলাপাড়ায় মসজিদের ৩ লাখ টাকা ছাড়ে ৩০ হাজার পার্সেন্টেজ দাবির অভিযোগ শিক্ষক দিবসে আলহাজ্ব জামাল উদ্দিন চকেটকে ফুলেল শুভেচ্ছা বিশ্ব বসতি দিবসের সেমিনারে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামানের বোচাগঞ্জে বিশ্বশিক্ষক দিবস পালন। লায়ন্স ক্লাবের সদস্য হলেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল বোচাগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ।
সংবাদ শিরোনাম:

মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে লালমোহনের(৩) জনসহ আটজন নিহত,

  • আপডেটের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৩ বার ভিউ

হাসান হৃদয়, দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ

ঘন কুয়াশার কারণে মেঘনা নদীতে দুই যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষে নিহত ভোলার লালমোহন উপজেলার তিনজনের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজন হারানোর কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে। চরফ্যাশনের ঘোষেরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি জাকির সম্রাট-৩ লঞ্চের সঙ্গে রাত আনুমানিক ২টার দিকে মেঘনা নদীর চাঁদপুর জেলার হাইমচর ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে বরিশাল রুটের এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনসহ মোট চারজনের মৃত্যু হয় এবং অন্তত ১৫ জন যাত্রী আহত হন।

নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান শুক্রবার (২৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করে জানান, ঘন কুয়াশার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি জাকির সম্রাট-৩ লঞ্চের মাঝ বরাবর উঠে গিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে জাকির সম্রাট-৩ লঞ্চের দ্বিতীয় তলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
নিহত চারজনের মধ্যে তিনজন ভোলার লালমোহন উপজেলার বাসিন্দা। তারা হলেন—বদরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কাদিরাবাদ এলাকার সেরাজল বেপারীর ছেলে রাজমিস্ত্রি আব্দুল গনি, একই এলাকার গোলাপ খা বাড়ির কালু খার ছেলে মো. সাজু এবং পশ্চিম চরউমেদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড লালমিয়া গাজী বাড়ির মো. হোসেনের মেয়ে সাথী।

অন্যদিকে পশ্চিম চরউমেদ ইউনিয়নের কচুয়াখালী গ্রামের লালমিয়া গাজী বাড়িতেও চলছে হৃদয়বিদারক দৃশ্য। গার্মেন্টস কর্মী রিনা বেগমের একমাত্র কন্যা সাথী স্থানীয় একটি মহিলা মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। মায়ের মৃত্যুর খবর শুনে সে বারবার মূর্ছা যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে বাবা-মা একসঙ্গে মেয়ের কাছ থেকে বিদায় নিয়ে কচুয়াখালী ঘাট থেকে লঞ্চে ওঠেন। যাওয়ার সময় রোজার ঈদে ফিরে আসার আশ্বাস দিলেও সেই রাতেই আসে মর্মান্তিক খবর। দুর্ঘটনায় সাথীর বাবা মো. হোসেন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী যাত্রীদের বরাতে জানা গেছে, সংঘর্ষের সময় লঞ্চের পাশে ঘুমিয়ে থাকা অনেক যাত্রী নদীতে পড়ে যান। কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন বলে দাবি করা হয়েছে। নিহত এক নারী যাত্রী সংঘর্ষের মুহূর্তে মর্মান্তিকভাবে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান। অন্য তিনজন গুরুতর আহত অবস্থায় মৃত্যুবরণ করেন। দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত জাকির সম্রাট-৩ লঞ্চটি মাঝনদীতে ডুবো-ডুবো অবস্থায় ভাসতে থাকলে ভোলা থেকে ঢাকাগামী এমভি কর্ণফুলী-৯ লঞ্চ দ্রুত এগিয়ে এসে বহু যাত্রীকে উদ্ধার করে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যায়। স্থানীয় জেলে ও নৌযান শ্রমিকদের সহায়তায় আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, দুর্ঘটনাটি আমাদের এলাকায় না ঘটলেও নিহত ও আহতদের পরিবার সহায়তা চাইলে আইনগত ও মানবিক সহায়তা প্রদান করা হবে। লাশ এলাকায় পৌঁছালে প্রয়োজনীয় তথ্য সংগ্রহে পুলিশ দায়িত্ব পালন করবে।
এদিকে দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণে নৌ-পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com