1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
নেছারাবাদের সেবা ক্লিনিকে একসাথে তিন কন্যার আগমন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পটুয়াখালী ভার্সিটিতে গুচ্ছ এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে ঝড়ের কবলে নৌকা ডুবির ঘটনায় ৪ জন মৌয়ালকে উদ্ধার করা হলেও অন্য ৪ জন এখনো নিখোঁজ। গলাচিপায় গণঅধিকার নেতার বিরুদ্ধে বিএনপি নেতার বসতবাড়ি দখলের অভিযোগ কুয়াকাটায় পৃথক অভিযানে দুই মাদককারবারি আটক। কুষ্টিয়ায় সয়াবিন তেল মজুতের দায়ে ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা জাতীয় গণমাধ্যম সপ্তাহে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে একজোগে স্মারকলিপি দেবে বিএমএসএফ কুষ্টিয়ায় পাট ও আউশ চাষে নতুন দিগন্তকৃষকদের সঙ্গে প্রাণবন্ত মতবিনিময় সভা কুষ্টিয়া কুমারখালীতে জনভোগান্তির প্রতীক—কালী গঙ্গার উপর অপরিকল্পিত সেতু সাতক্ষীরা রেঞ্জ সুন্দরবনে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৮ মৌয়াল,জলদস্যু নির্মূল জরুরী।
সংবাদ শিরোনাম:

চরফ্যাশনে শহীদ দিবস উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৩ বার ভিউ

মেহেদী হাসান হৃদয়,,

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে চরফ্যাশনে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। চরফ্যাশন এসটিএস হাসপাতালের আয়োজনে শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পশ্চিম মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, এদিন ইউনিয়ন পর্যায়ে মোট ২১০ জন অসহায় রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করা হয়। ক্যাম্পে মেডিসিন ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. ইব্রাহিম উপস্থিত থেকে রোগীদের সেবা দেন।

চিকিৎসা নিতে আসা কহিনুর নামের এক রোগী জানান, “দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকলেও টাকার অভাবে চিকিৎসা নিতে পারিনি। আজ এসটিএস হাসপাতালের ফ্রী মেডিকেল ক্যাম্পে এসে প্রয়োজনীয় চিকিৎসা সেবা পেয়েছি।”

এসটিএস হাসপাতালের ব্যবস্থাপক রায়হান শিকদার বলেন, “এখন পর্যন্ত আমাদের হাসপাতাল থেকে উপজেলার কয়েক হাজার দরিদ্র মানুষকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গ্রামীণ এলাকার গরিব ও অসহায় রোগীদের জন্য আমাদের এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, শহীদ দিবসের মতো বিশেষ দিনে এমন উদ্যোগ গ্রামীণ জনগণের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয়রা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com