1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
নেছারাবাদের সেবা ক্লিনিকে একসাথে তিন কন্যার আগমন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পটুয়াখালী ভার্সিটিতে গুচ্ছ এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে ঝড়ের কবলে নৌকা ডুবির ঘটনায় ৪ জন মৌয়ালকে উদ্ধার করা হলেও অন্য ৪ জন এখনো নিখোঁজ। গলাচিপায় গণঅধিকার নেতার বিরুদ্ধে বিএনপি নেতার বসতবাড়ি দখলের অভিযোগ কুয়াকাটায় পৃথক অভিযানে দুই মাদককারবারি আটক। কুষ্টিয়ায় সয়াবিন তেল মজুতের দায়ে ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা জাতীয় গণমাধ্যম সপ্তাহে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে একজোগে স্মারকলিপি দেবে বিএমএসএফ কুষ্টিয়ায় পাট ও আউশ চাষে নতুন দিগন্তকৃষকদের সঙ্গে প্রাণবন্ত মতবিনিময় সভা কুষ্টিয়া কুমারখালীতে জনভোগান্তির প্রতীক—কালী গঙ্গার উপর অপরিকল্পিত সেতু সাতক্ষীরা রেঞ্জ সুন্দরবনে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৮ মৌয়াল,জলদস্যু নির্মূল জরুরী।
সংবাদ শিরোনাম:

মনোযোগ দিয়ে একটু পড়িবেন,জীবন অন্ধকার গুহার মতো।

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৩ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

তুমি কি জানো, পৃথিবীতে সবচেয়ে নিঃসঙ্গ সবচেয়ে কষ্টের জীবন কার? সেই সন্তানের, যে তার বাবা-মাকে হারিয়েছে! আমার মতো সত্যিকারের এতিম।
তুমি কি কখনো দূর থেকে তোমার মা-বাবার দিকে তাকিয়ে দেখেছো? দেখেছো তাদের চোখের নিচে ক্লান্তির ছাপ? দেখেছো সেই বাবাকে, যে একদিন তোমাকে কাঁধে তুলে দৌড়াতো, আজ ধীরে ধীরে হাঁটে? দেখেছো সেই মাকে, যে তোমার জন্য রাতের পর রাত জেগে থেকেছে, আজ যার চোখের তলায় গভীর কালো দাগ পড়ে গেছে?
তোমার মা, যে তোমার জন্য প্রতিদিন রান্না করে, তোমার প্লেট ভর্তি করে দেয় সুস্বাদু খাবারে, কখনো কি তাকিয়ে দেখেছো, সে নিজে কী খাচ্ছে?? হয়তো তোমার উচ্ছিষ্টটুকু, হয়তো একমুঠো ভাত, হয়তো শুধু একটু লবণ-মরিচ দিয়ে খেয়ে নেয়, যেন তোমার মনে না হয় যে. তার কিছু চাই।
তোমার বাবা, যে সারাদিন রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, মানুষের গালি শুনে, শরীরের সমস্ত শক্তি দিয়ে পরিশ্রম করে, কখনো কি দেখেছো, সে রাতে কেমন ঘুমায়? হয়তো শরীর এত ক্লান্ত যে. বিছানায় পড়ে অজ্ঞান হয়ে যায়, হয়তো বুকে চাপা কষ্ট নিয়ে জানালার দিকে তাকিয়ে থাকে, ভাবতে থাকে, “আমি আর কতদিন পারবো? আমার সন্তানরা কি কখনো বুঝবে আমি তাদের জন্য কতটা কষ্ট করেছি?”
একবার ভাবো…
তোমার মা একদিন বৃদ্ধ হবে। সেই মা, যে তোমাকে কোলে নিয়ে ঘুম পাড়াতো, একদিন হয়তো তোমার ডাকও ঠিকমতো শুনতে পারবে না।
তোমার বাবা, যে একদিন তোমার হাত ধরে হাঁটা শিখিয়েছে, একদিন নিজেই হাঁটতে পারবে না, হয়তো তোমার সাহায্যের জন্য হাত বাড়াবে, কিন্তু তখন তুমি কি থাকবে? তার পাশে?
এর কোন নিশ্চয়তা নেই,,
একদিন মা থাকবে না…
একদিন বাবা থাকবে না…
একদিন তুমি ডাকবে—“মা! মা!” কিন্তু মা আর সাড়া দেবে না…
একদিন তুমি কাঁদতে কাঁদতে বাবার ছবি বুকে নিয়ে বলবে, বাবা, আমাকে আর একবার জড়িয়ে ধরো! কিন্তু বাবা থাকবে না!
তখন তুমি আফসোস করবে, তখন তুমি তোমার হৃদয় বিদীর্ণ করে কাঁদবে, কিন্তু তখন তারা থাকবে না! তখন তুমি সেজদায় পড়ে বলবে, হে আল্লাহ! আমার মাকে, আমার বাবাকে ফেরত দাও! কিন্তু তখন শুধু কবরের নিস্তব্ধতা থাকবে, শুধু নিঃসঙ্গতা থাকবে…
এখনো সময় আছে! এখনো তুমি ফিরে যেতে পারো! এখনো তুমি মায়ের হাতে হাত রাখতে পারো,
মায়ের কোল আর বাবার হাত দুটোই আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত, যাদের আছে তারা জানে না তারা কত ভাগ্যবান।
আর যাদের বাবা নেই তাদের উচিৎ বাবার বয়সের মানুষের প্রতি সম্মান প্রদর্শন করা!!

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com