1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
হারানো বিজ্ঞপ্ত কুষ্টিয়ায় মাদ্রাসা শিক্ষককে গিরে অনৈতিকতার অভিযোগ, উদ্বিগ্ন অভিভাবক মহল সাংবাদিকের ওপর হামলার মামলার আসামিরা প্রকাশ্যে, নীরব প্রশাসনে প্রশ্ন অনলাইন হ্যারাসমেন্ট ঠেকাতে মাঠে নেমেছে তরুণ প্রজন্ম লোডশেডিংয়ে অতিষ্ঠ ভোলার শিক্ষার্থীরা: বিদ্যুৎ অফিসে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ক্ষোভ” লেখা দশমিনায় বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদকের বিরুদ্ধে ব্যাবস্থা দীঘিনালায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আটক। ড্রেজার মেশিন নিয়ে অভিযোগের পর তদন্ত, বৈধ কাগজপত্র পেয়ে পুনরায় চালুর নির্দেশ মব ভায়োলেন্স: সামাজিক ব্যাধি, গণতন্ত্রের জন্য অশনিসংকেত অথবা মব ভায়োলেন্স: রাষ্ট্র, সমাজ ও গণতন্ত্রের বিরুদ্ধে এক ভয়াবহ নীরব যুদ্ধ মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দীঘিনালায় মানববন্ধন
সংবাদ শিরোনাম:

তজুমদ্দিন মডেল স্কুলে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০২ বার ভিউ

তুহিন দেওয়ান তজুমদ্দিন,,

তজুমদ্দিন মডেল স্কুলে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সমাবেশে সভাপতিত্ব করেন চাঁদপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোসেব মাস্টার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনায়েতুর রহমান এবং তজুমদ্দিন প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম এ হালিম।

এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পরিমল দে এবং অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহকারী শিক্ষক রুবেল বিশ্বাস ও নজরুল ইসলাম (বিটু পাটোয়ারী)।

সমাবেশে অভিভাবকরা স্কুলের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। শিক্ষার্থীদের ক্লাস করতে স্থান সংকুলান না হওয়ায় নতুন ভবন বা টিনশেডের ভবন নির্মাণের দাবি জানানো হয়। এছাড়া চেয়ার-টেবিলের সংকট এবং সদর রোডের কাছাকাছি অবস্থানের কারণে রাস্তা পারাপারের ঝুঁকি ও দুর্ঘটনার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

অভিভাবকদের উদ্বেগ ও সমস্যাগুলি মনোযোগ দিয়ে শোনার পর, উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ এসব সমস্যার সমাধানের আশ্বাস দেন এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।

শিক্ষা, নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নের এমন উদ্যোগ তজুমদ্দিন মডেল স্কুলকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com