1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
নোটিশ :
হারানো বিজ্ঞপ্ত কুষ্টিয়ায় মাদ্রাসা শিক্ষককে গিরে অনৈতিকতার অভিযোগ, উদ্বিগ্ন অভিভাবক মহল সাংবাদিকের ওপর হামলার মামলার আসামিরা প্রকাশ্যে, নীরব প্রশাসনে প্রশ্ন অনলাইন হ্যারাসমেন্ট ঠেকাতে মাঠে নেমেছে তরুণ প্রজন্ম লোডশেডিংয়ে অতিষ্ঠ ভোলার শিক্ষার্থীরা: বিদ্যুৎ অফিসে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ক্ষোভ” লেখা দশমিনায় বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদকের বিরুদ্ধে ব্যাবস্থা দীঘিনালায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আটক। ড্রেজার মেশিন নিয়ে অভিযোগের পর তদন্ত, বৈধ কাগজপত্র পেয়ে পুনরায় চালুর নির্দেশ মব ভায়োলেন্স: সামাজিক ব্যাধি, গণতন্ত্রের জন্য অশনিসংকেত অথবা মব ভায়োলেন্স: রাষ্ট্র, সমাজ ও গণতন্ত্রের বিরুদ্ধে এক ভয়াবহ নীরব যুদ্ধ মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দীঘিনালায় মানববন্ধন
সংবাদ শিরোনাম:

অষ্টম শ্রেণির ছাত্রীকে জিম্মি করে চাঁদা দাবি, একজন গ্রেপ্তার

  • আপডেটের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৮ বার ভিউ

নিজস্ব প্রতিনিধি

বগুড়া জেলা ধুনট উপজেলায় প্রবাসীর মেয়েকে জিম্মি রেখে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।চাঁদা না পেয়ে বাড়ির আসবাব ভাঙচুর করার অভিযোগ উঠেছে স্থানীয় নেতার বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় আল-আমিন (২৭) নামের স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

জানা গেছে রবিবার সন্ধ্যায় সেনাবাহিনী অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে থানায় সোপর্দ করে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত আসামিকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত আল-আমিন উপজেলার উত্তর নান্দিয়ারপাড়া গ্রামের ছামাদ সরকারের ছেলে। তিনি ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়ন বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছি গ্রামের এক প্রবাসী জীবিকার তাগিদে দুবাই অবস্থান করেন। তার স্ত্রী স্কুলপড়ুয়া মেয়েকে নিয়ে সোনাহাটা বাজার এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন।

মেয়েটি স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
অন্যান্য দিনের মতো গত ২৯ জানুয়ারি সকাল ১১টায় মেয়েটি স্কুল থেকে ভাড়া বাসায় ফেরে। এ সময় ওই বাসায় মেয়েটির মা উপস্থিত ছিলেন না। এ সুযোগে আল-আমিন ও তার ২ সহযোগী প্রবাসীর বাসায় এক যুবককে প্রবেশ করিয়ে দরজায় তালা লাগিয়ে দেন।

ওই যুবকসহ মেয়েটিকে বাসায় জিম্মি করে প্রবাসীর স্ত্রীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।
কিন্ত চাঁদার টাকা না পেয়ে তারা বাসার আসবাব ভাঙচুর করে ঘটনাস্থল থেকে দ্রুত চলে যান।এ ঘটনায় প্রবাসীর স্ত্রী বাদী হয়ে ওই দিন আল-আমিনসহ তিনজনের বিরুদ্ধে থানা ও সেনাক্যাম্পে অভিযোগ করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে।

ধুনট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, প্রবাসীর স্ত্রীর করা মামলায় আল-আমিনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

এই মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com