1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
হারানো বিজ্ঞপ্ত কুষ্টিয়ায় মাদ্রাসা শিক্ষককে গিরে অনৈতিকতার অভিযোগ, উদ্বিগ্ন অভিভাবক মহল সাংবাদিকের ওপর হামলার মামলার আসামিরা প্রকাশ্যে, নীরব প্রশাসনে প্রশ্ন অনলাইন হ্যারাসমেন্ট ঠেকাতে মাঠে নেমেছে তরুণ প্রজন্ম লোডশেডিংয়ে অতিষ্ঠ ভোলার শিক্ষার্থীরা: বিদ্যুৎ অফিসে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ক্ষোভ” লেখা দশমিনায় বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদকের বিরুদ্ধে ব্যাবস্থা দীঘিনালায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আটক। ড্রেজার মেশিন নিয়ে অভিযোগের পর তদন্ত, বৈধ কাগজপত্র পেয়ে পুনরায় চালুর নির্দেশ মব ভায়োলেন্স: সামাজিক ব্যাধি, গণতন্ত্রের জন্য অশনিসংকেত অথবা মব ভায়োলেন্স: রাষ্ট্র, সমাজ ও গণতন্ত্রের বিরুদ্ধে এক ভয়াবহ নীরব যুদ্ধ মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দীঘিনালায় মানববন্ধন
সংবাদ শিরোনাম:

বাস কাউন্টার দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১১

  • আপডেটের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪১ বার ভিউ

আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে একটি বাস কাউন্টার দখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে। এর জেরে শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বটতলা এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। প্রায় এক ঘণ্টার এই সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতদের মধ্যে রয়েছেন—মোহাম্মদ ফরহাদ ফকির (৩২), রাহাত ফকির (২৮), মিজানুর রহমান মোল্লা (৪৮), সাইফুল ইসলাম (৩৮), বায়েজিদ (৩০), আলী হাসান (৩২), মোহাম্মদ ইছা (২৪), লিমন মৃধা (২৪), শামসুল হক চৌকিদার (৪৬), আলামিন ফকির (৩৪) ও বিল্লাল (৩১)। তাদের পটুয়াখালী ও বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরেই ইউনিক বাস কাউন্টার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ চলছিল। শনিবার দুপুরে এই বিরোধ চরম আকার ধারণ করে। একপক্ষে ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ও সাবেক কাউন্সিলর শামসুল হক চৌকিদার, অন্যদিকে পৌর বিএনপি ও যুবদলের আহ্বায়ক কবির উদ্দিন ফকিরের সমর্থকরা।

সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের ব্যবহার দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছুক্ষণ চেষ্টা চালায়।

আমতলী থানার ওসি জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com