1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
নোটিশ :
হেফজখানা নির্মাণকাজে বাধা ও হামলার অভিযোগ, আহত কয়েকজন হারানো বিজ্ঞপ্ত কুষ্টিয়ায় মাদ্রাসা শিক্ষককে গিরে অনৈতিকতার অভিযোগ, উদ্বিগ্ন অভিভাবক মহল সাংবাদিকের ওপর হামলার মামলার আসামিরা প্রকাশ্যে, নীরব প্রশাসনে প্রশ্ন অনলাইন হ্যারাসমেন্ট ঠেকাতে মাঠে নেমেছে তরুণ প্রজন্ম লোডশেডিংয়ে অতিষ্ঠ ভোলার শিক্ষার্থীরা: বিদ্যুৎ অফিসে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ক্ষোভ” লেখা দশমিনায় বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদকের বিরুদ্ধে ব্যাবস্থা দীঘিনালায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আটক। ড্রেজার মেশিন নিয়ে অভিযোগের পর তদন্ত, বৈধ কাগজপত্র পেয়ে পুনরায় চালুর নির্দেশ মব ভায়োলেন্স: সামাজিক ব্যাধি, গণতন্ত্রের জন্য অশনিসংকেত অথবা মব ভায়োলেন্স: রাষ্ট্র, সমাজ ও গণতন্ত্রের বিরুদ্ধে এক ভয়াবহ নীরব যুদ্ধ
সংবাদ শিরোনাম:

যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতন: মোহনগঞ্জে স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ

  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১০৭ বার ভিউ

ভ্রাম্যমাণ প্রতিনিধি: মোঃ আরিফুল ইসলাম মুরাদ,

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে গৃহবধূ মৌ (২৫) কে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার স্বামী সাজমুল হোসাইনের (৩৫) বিরুদ্ধে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাহাম গ্রামে এই মর্মান্তিক নির্যাতনের ঘটনা ঘটে। বর্তমানে আহত গৃহবধূকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভুক্তভোগী মৌয়ের মা বাদী হয়ে মোহনগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে সাজমুলসহ তার দেবর, ননদ, শ্বশুর ও শাশুড়িসহ মোট ৬ জনকে আসামি করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২০ সালে পারিবারিকভাবে মৌ ও সাজমুলের বিয়ে হয়। সাজমুল দীর্ঘদিন ধরে ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। বিয়ের পর থেকেই ৫ লাখ টাকা যৌতুকের জন্য মৌয়ের ওপর চাপ দেওয়া হতো। দরিদ্র বাবা-মায়ের কাছ থেকে কিছু টাকা এনে দেওয়ার পরও নির্যাতন থেমে থাকেনি।

জীবিকা নির্বাহে বাধ্য হয়ে মৌ ঢাকায় গিয়ে স্বামীর সঙ্গে একই কারখানায় কাজ শুরু করেন। নিজের উপার্জনের সমস্ত অর্থ স্বামীর হাতে তুলে দেওয়ার পরও তাকে নিয়মিত নির্যাতনের শিকার হতে হয়। অন্যদিকে, স্বামীর পরকীয়ার প্রতিবাদ করলে নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়।

গত মঙ্গলবার, যৌতুকের জন্য চাপ দিলে মৌ তাতে অস্বীকৃতি জানান। এরপর সাজমুল ও তার পরিবারের সদস্যরা মিলে মৌকে বেধড়ক পেটায়। মারধরের কারণে মৌয়ের নাক-মুখ ও শরীরের বিভিন্ন অংশে রক্ত জমাট বেঁধে যায়। তার চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আহত গৃহবধূ মৌ বলেন, “আমি বাবার কাছ থেকে টাকা এনে দিয়েছি, নিজের আয়ও তাকে দিয়েছি। তারপরও যৌতুকের জন্য আমাকে মারধর করা হতো। তিন মাস বয়সী সন্তানের জন্য কাজে যেতে পারছি না বললে আমাকে আরও বেশি নির্যাতন করা হয়। মঙ্গলবার আমাকে সবাই মিলে এমনভাবে পিটিয়েছে যে আমার পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।”

অন্যদিকে, অভিযুক্ত সাজমুল হোসাইন তার স্ত্রীর অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “মৌ নিজেই নিজের নাকে-মুখে আঘাত করে আহত হয়েছে। আমি তাকে কোনোভাবেই মারধর করিনি বা যৌতুক চাইনি।”

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, “ঘটনার বিষয়ে তদন্ত করতে একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

গৃহবধূ মৌয়ের এই মর্মান্তিক ঘটনার সুষ্ঠু বিচার এবং যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com