1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
নিটারে ক্যারিয়ার গড়ার কৌশল নিয়ে এলসিবির বিশেষ সেশন সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের ভাঙড়ি মালামাল বিক্রি নয়, ৭৪ দোকানের বকেয়া ভাড়া আদায় ঠেকাতেই ষড়যন্ত্রের অভিযোগ গোপালগঞ্জে বিয়ের দাবিতে মুসলিম তরুণীর হিন্দু তরুণের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য লালমোহন থানা পুলিশের অভিযানে,(৫০)পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৪ জন আটক। নেছারাবাদের সুটিয়াকাঠিতে বিএনপি কর্মীকে হাতুরির আঘাতে রক্তাক্ত ও আঙ্গুল কামড়ে ছিড়ে ফেলার অভিযোগ আওয়ামী নেতার বিরুদ্ধে ভোলার দুলারহাট থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ একজন আটক। দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই ধামইরহাটে ১ হাজার ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি বগুড়ায় “ভাই-বোন ফুচকা, চটপটি” কারখানায় অভিযান, ১,০০,০০০/- টাকা জরিমানা ভূঞাপুরে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ যমুনায় ফেলতে গিয়ে আটক
সংবাদ শিরোনাম:

ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ২৯ বার ভিউ

পঞ্চগড় প্রতিনিধি: দেশের বিভিন্ন স্থানে চলমান ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ে দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) পঞ্চগড়-তেঁতুলিয়া সড়কে অবস্থিত ওয়ালটন প্লাজা শোরুমে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সভাপতি এবং শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনিস প্রধান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “ওয়ালটন প্লাজার এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য অত্যন্ত প্রশংসনীয়। কর্পোরেট প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারিত হওয়া উচিত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা দিনাজপুর এরিয়ার রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ রেজাউল করিম। তিনি বলেন, “গ্রাহকসেবার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ থেকে ওয়ালটন প্লাজা নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ফ্রি মেডিকেল ক্যাম্প তারই একটি অংশ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ওয়ালটন প্লাজা-পঞ্চগড় শাখার ম্যানেজার মোঃ নাসির উদ্দিন, পুরাতন পঞ্চগড় শাখার ম্যানেজার মোঃ মাহফুজার রহমান, বোদা শাখার ম্যানেজার মোঃ রকি শেখ এবং দেবীগঞ্জ শাখার ম্যানেজার মোঃ জুয়েল রানা। এসময় চারটি শাখার কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. জান্নাত আরা মিলি। তাঁকে সহযোগিতা করেন উম্মে কুলসুম ও মৌমিতা।
সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এ ক্যাম্পে জেলার বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ রোগীরা বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ গ্রহণ করেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, মোট ৭৯ জন রোগী এ ক্যাম্প থেকে ফ্রি চিকিৎসাসেবা গ্রহণ করেন।
আয়োজকরা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই ওয়ালটন প্লাজার এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com