1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
নোটিশ :
কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়ন পরিষদ ঘিরে বিতর্ক পাল্টাপাল্টি অভিযোগে প্রশ্নবিদ্ধ সামাজিক মর্যাদা,সমাধানে আলোচনার আহ্বান কাতারে গ্রেপ্তার বাংলাদেশের বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কুষ্টিয়া কুমারখালী উপজেলার আদাবাড়িয়ায় শিক্ষার আলো ছড়াচ্ছে মুন্সি তুফাজ্জল হোসেন-রিজিয়া খাতুন মডেল মাদ্রাসা কুষ্টিয়া মাদ্রাসাই দারুল আশফাক আল ইসলামিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী,ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, যাচাই হবে ৫৪ হাজার ১৭০ জনের লালমোহনে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন শাহীনের হোন্ডা শোডাউন ও গণসংযোগ,জনতার ঢল শারদীয় দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন নাসির আহমেদ লিমন, ৪ নং কাচিয়া ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে দেখতে চান সাধারণ মানুষ তজুমদ্দিন বাজারকে পরিচ্ছন্ন ও ক্রেতাবান্ধব করতে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় সেনাবাহিনী।
সংবাদ শিরোনাম:

মদনপুর ইউনিয়নে আলোচনার কেন্দ্রে গরিবের বন্ধু সমাজসেবক আলহাজ্ব জামাল উদ্দিন “কোন দল নয়, মানুষের প্রতিনিধি হয়ে কাজ করতে চাই”

  • আপডেটের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৬৮ বার ভিউ

দক্ষিণের অপরাধ সংবাদ বিশেষ প্রতিনিধি.
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে মদনপুর ইউনিয়ন জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা, সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এরই মধ্যে সাধারণ মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে এক পরিচিত নাম—গরিবের বন্ধু, বিশিষ্ট সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধার সন্তান আলহাজ্ব জামাল উদ্দিন চকেট।
দীর্ঘদিন ধরে অসহায়, দরিদ্র, কৃষক, শ্রমিক, জেলে ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কর্মকাণ্ড পরিচালনা করায় তিনি ইতোমধ্যেই এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন। স্থানীয়দের কাছে তিনি পরিচিত “গরিবের বন্ধু” হিসেবে।
জানা যায়, আলহাজ্ব জামাল উদ্দিন চকেট বিগত কয়েক বছর ধরে মদনপুর ইউনিয়ন-এর বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত মতবিনিময়, অসহায় মানুষের খোঁজখবর গ্রহণ এবং সামাজিক উন্নয়নমূলক কাজে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। বিশেষ করে গরিব শিক্ষার্থীদের সহায়তা প্রদান, মসজিদ-মাদ্রাসা নির্মাণ, রাস্তাঘাট ও কালভার্ট উন্নয়ন, খাল খনন, অসহায় পরিবারকে সহায়তা এবং এতিম শিশুদের জন্য হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠায় তাঁর অবদান এলাকাজুড়ে ব্যাপক প্রশংসিত।
স্থানীয়রা জানান, তিনি শুধু নির্বাচনের সময় নয়, বছরের প্রতিটি সময় সাধারণ মানুষের পাশে থাকেন। বহু অসহায় পরিবারের ভরসার নাম এখন আলহাজ্ব জামাল উদ্দিন। অনেক এতিম শিশুর অভিভাবক হিসেবেও তিনি পরিচিতি লাভ করেছেন।
নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে আলহাজ্ব জামাল উদ্দিন বলেন,
“আমি কোন দলের প্রতিনিধি হয়ে নয়, মানুষের প্রতিনিধি হয়ে কাজ করতে চাই। আমার লক্ষ্য হচ্ছে একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠন করা। জনগণ যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তাহলে আমি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে মানুষের সেবা করবো ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন,
“বিগত সময়ে উন্নয়নের নামে অনেক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এখনো রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, খাল খনন ও বেকার তরুণদের কর্মসংস্থানে অনেক কাজ বাকি রয়েছে। আমি জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়নের সেই অপূর্ণ কাজগুলো বাস্তবায়ন করতে চাই।”
রবিবার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানতে পারেন, সাধারণ মানুষ একজন সৎ, মানবিক ও জনবান্ধব নেতৃত্ব প্রত্যাশা করছেন। অনেকেই মনে করছেন, দলমতের ঊর্ধ্বে উঠে আলহাজ্ব জামাল উদ্দিন নির্বাচনে অংশ নিলে বিপুল ভোটে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।
স্থানীয় একাধিক নারী ভোটার বলেন,
“জামাল উদ্দিনকে আমরা দীর্ঘদিন ধরে মানুষের পাশে দেখছি। তিনি গরিব-দুঃখী মানুষের কথা মন দিয়ে শোনেন এবং বিপদে পাশে দাঁড়ান। এমন মানুষই জনপ্রতিনিধি হওয়া উচিত।”
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান,
“আলহাজ্ব জামাল উদ্দিনের জনপ্রিয়তা দেখে একটি কুচক্রী মহল অপপ্রচার চালাচ্ছে এবং মিথ্যা মামলায় জড়িয়ে তাঁকে নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্র করছে। এটি মদনপুর ইউনিয়নের উন্নয়নের জন্য দুঃখজনক।”
স্থানীয় সচেতন মহলের মতে, সততা, মানবিকতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের কারণে আলহাজ্ব জামাল উদ্দিন বর্তমানে মদনপুর ইউনিয়ন-এর সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। তাঁর অংশগ্রহণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলেও মনে করছেন অনেকে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com