1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
নোটিশ :
কুষ্টিয়া ৩আসনের এমপি মূফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। কুষ্টিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সাংবাদিক আল-আমিন সরদারের নামে উকিল নোটিশ ও হুমকির অভিযোগে জিডি কুষ্টিয়ায় দৌলতপুর ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০। কুষ্টিয়ার খাজানগরে খাল দখল ও দূষণে জনজীবন বিপর্যস্ত দেখার যেন কেউ নেই কুষ্টিয়ায় স্বস্তির বাতাস মূল্যবৃদ্ধির মাঝেও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে রুহুল ফিলিং স্টেশন কুষ্টিয়া মিরপুরে পরিকল্পিত হত্যাকাণ্ডের চার মাস পরও বিচারহীনতা অসহায় পরিবারের আর্তনাদ ভয়াংকর সংকটে পরবে বিএনপি – পলাশ মন্ডল ভয়ংকর সন্ত্রাসী অস্ত্র ধারী এ কে এম নাসির উদ্দিন নান্নু আবারো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পায় তারা। উচ্ছেদের পরও নিয়ন্ত্রণহীন দখল—গুলিস্তানে ফের সড়ক-ফুটপাত দখলে হকারদের দাপট
সংবাদ শিরোনাম:

সাংবাদিক আল-আমিন সরদারের নামে উকিল নোটিশ ও হুমকির অভিযোগে জিডি

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৪ বার ভিউ

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকায় সাংবাদিক মোঃ আল-আমিন সরদারের নামে উকিল নোটিশ পাঠানোর ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তিনি প্রাণনাশের হুমকির অভিযোগে পাটকেলঘাটা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা গেছে, আল-আমিন সরদার বর্তমানে অনলাইন পত্রিকা দৈনিক সোনার বাংলাদেশ-এর সম্পাদক ও প্রকাশকের দায়িত্বে রয়েছেন। পাশাপাশি তিনি দৈনিক যশোর বার্তা পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবেও কর্মরত আছেন। পেশাগত দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সংবাদ প্রকাশ করে আসছেন বলে জানা যায়।
ভুক্তভোগীর অভিযোগ, তার প্রকাশিত সংবাদের জেরে স্থানীয় ব্যক্তি মীর শাহীন (পিতা: জামাল উদ্দিন) তাকে একটি উকিল নোটিশ পাঠান। এরপর থেকে তিনি মোবাইল ফোনে ও সরাসরি বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
তিনি আরও জানান, এসব ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং স্বাভাবিক জীবনযাপন ও পেশাগত দায়িত্ব পালনে বাধার সম্মুখীন হচ্ছেন।
এ ঘটনায় তিনি পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত আবেদন করে বিষয়টি জিডি হিসেবে লিপিবদ্ধ করার পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্তপূর্বক প্রকৃত ঘটনা উদঘাটন করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com