1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
নোটিশ :
কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ওরা আমাকে মেরে ফেলবে—মৃত্যুর আগে নারীর ভিডিও ভাইরাল, পরে মা ও নবজাতকের মৃত্যু চিলমারীতে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গোপালগঞ্জে অনলাইন জুয়ারি এজেন্ট সহ ৪ জন গ্রেফতার রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় ৩ আসামি গ্রেপ্তার বরগুনায় মৃত শিক্ষিকার নামে ১৩ মাসের বেতন-ভাতা সোনালী আঁশে কৃষকের হাসি: চুয়াডাঙ্গায় বাম্পার ফলন ও চড়া দামে উচ্ছ্বসিত পাটচাষিরা। জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ মিলন হাওলাদার এর বিরুদ্ধে নিটারে ক্যারিয়ার গড়ার কৌশল নিয়ে এলসিবির বিশেষ সেশন সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের ভাঙড়ি মালামাল বিক্রি নয়, ৭৪ দোকানের বকেয়া ভাড়া আদায় ঠেকাতেই ষড়যন্ত্রের অভিযোগ
সংবাদ শিরোনাম:

ভোলা লালমোহনে নারীর মানহানিকর প্রচারণা: সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে উদ্বেগ।

  • আপডেটের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৭৩ বার ভিউ

বাহাদুর চৌধুরী :১৫:৪;২০২৬
ভোলা জেলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের এক সম্মানিত পরিবারের নারী সদস্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে গত ২৫ ঘণ্টা ধরে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা নিয়ে এলাকাজুড়ে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত নারীর কোনো প্রমাণ ছাড়াই তাঁর ছবি ব্যবহার করে কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য ছড়ানো হচ্ছে। এসব পোস্টে তাঁকে জড়িয়ে ভিত্তিহীন ও আপত্তিকর অভিযোগ তুলে ধরা হচ্ছে, যা শুধু ব্যক্তিগত সম্মানহানিই নয়, বরং সামগ্রিকভাবে নারী সমাজের মর্যাদার ওপর আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে।
এ বিষয়ে সচেতন মহল বলছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে যাচাই-বাছাই ছাড়া এমন অপপ্রচার চালানো সম্পূর্ণ অনৈতিক ও দণ্ডনীয় অপরাধ। সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ড সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং নিরীহ মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলছে।
এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বলে জানা গেছে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে।
স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত পদক্ষেপ নিয়ে এ ধরনের অপপ্রচার বন্ধ করে এবং ভুক্তভোগী নারীর সম্মান রক্ষা করে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে।
উক্ত বিষয় দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদের সকল প্রতিনিধি মনে করতেন
নারীর সম্মান রক্ষা ও নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিত করতে সকলের সম্মিলিত সচেতনতা ও উদ্যোগ এখনই প্রয়োজন, তা না হলে আজ এই মেয়েটির সম্মান নষ্ট করা হয়েছে কাল আর একটি মেয়ের সম্মান নষ্ট করতে পারে,,,,

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com