1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আশুলিয়ায় সমাজসেবক দেলোয়ার মীরের ওপর হামলার অভিযোগ, আইসিইউতে চিকিৎসাধীন সুজন গাজীর নেতৃত্বে ১০–১৫ জনের হামলার অভিযোগ; সুষ্ঠু তদন্তের আশ্বাস পুলিশের কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়ন পরিষদ ঘিরে বিতর্ক পাল্টাপাল্টি অভিযোগে প্রশ্নবিদ্ধ সামাজিক মর্যাদা,সমাধানে আলোচনার আহ্বান কাতারে গ্রেপ্তার বাংলাদেশের বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কুষ্টিয়া কুমারখালী উপজেলার আদাবাড়িয়ায় শিক্ষার আলো ছড়াচ্ছে মুন্সি তুফাজ্জল হোসেন-রিজিয়া খাতুন মডেল মাদ্রাসা কুষ্টিয়া মাদ্রাসাই দারুল আশফাক আল ইসলামিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী,ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, যাচাই হবে ৫৪ হাজার ১৭০ জনের লালমোহনে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন শাহীনের হোন্ডা শোডাউন ও গণসংযোগ,জনতার ঢল শারদীয় দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন নাসির আহমেদ লিমন, ৪ নং কাচিয়া ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে দেখতে চান সাধারণ মানুষ তজুমদ্দিন বাজারকে পরিচ্ছন্ন ও ক্রেতাবান্ধব করতে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সংবাদ শিরোনাম:

বরগুনায় পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম’র অপসারণে সহ ৩ দফা দাবিতে মানববন্ধন

  • আপডেটের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১১০ বার ভিউ

হাফিজ খান
স্টাফ রিপোর্টারঃ
পটুয়াখালী পল্লিবিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল অফিসের ডিজিএমের সাথে কর্মচারীদের সাথে অশোভন আচরণ এবং বিভিন্নভাবে হয়রানি প্রতিবাদে ৩ দফা দাবি নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বরগুনা পল্লিবিদ্যুৎ অফিসের কর্মচারীরা।

রবিবার (১২ এপ্রিল) বেলা ১১ টায় পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল অফিস চত্ত্বরে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে কর্মচারীরা জানায়, বরগুনা অফিসের ডিজিএম শেখ আঃ রহমান অফিসে কর্মরত নারী কর্মীদের সাথে বিভিন্ন সময় অশালিন আচরণ করেন এবং নানা অযুহাতে অন্যান্য স্টাফ ও গ্রাহকদের সামনেও হেনস্তা করেন। তার মানষিক নির্যাতনের শিকার হয়ে বরগুনা অফিসের বিলিং সুপারভাইজার সেলিনা ফিরোজ ষ্ট্রোক করেন। তাকে হাসপাতালে নেয়ার জন্য তার মহিলা সহকর্মীরা যেতে চাইলেও তিনি তাদেরকে যেতে অনুমতি দেননি। কর্মচারীগণের প্রতিবাদ করলে তাদের সাথে তিনি অসভ্য আচরণ করেন। এবং তাকে মারধরের মিথ্যা অভিযোগ এনে জিএম এর সহযোগিতায় এইসি মোঃ ওমর ফারুককে সাময়িক বরখাস্ত করেন। ডিজিএম এর এই অন্যায় আচরণের প্রতিবাদে তিন দফা দাবিতে মানববন্ধন করেছেন বরগুনা পল্লী বিদ্যুতের কর্মচারীগণ। তাদের দাবিগুলো হল ১. ডিজিএম শেখ আব্দুর রহমানকে বরগুনা অফিস থেকে অন্য জোনাল অফিসে বদলি করতে হবে। ২. এ ইসি মোঃ ওমর ফারুক এর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করতে হবে ৩. ঘটনার সুস্থ তদন্তের মাধ্যমে দোষী ডিজিএমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনেরূপ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মানববন্ধনের পূর্বে কর্মচারীগণ বরগুনা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে এ বিষয়ে আবেদনপত্র দাখিল করেন।

এর আগে গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) পটুয়াখালী পল্লিবিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল অফিসের ডিজিএম এর কর্মচারীদের সাথে অশোভন আচরণ, বিভিন্নভাবে হয়রানি এবং জিএম এর একরোখা আচরণের প্রতিবাদে বিক্ষোভ করে বরগুনা পল্লিবিদ্যুৎ অফিসের কর্মচারীরা।

এরপরই একই দিনে বরগুনা জোনাল অফিস পরিদর্শন করেন পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মোঃ আবুল কাশেম। এসময় তিনি বলেন, কারো অবিযোগ থাকলে অফিসে এন্ট্রি করে জমা দিবে, সেটা আমার কাছে পৌছে যাবে। আমি তাদের অভিযোগ নিতে এখানে আসিনি, আমার অন্য কাজ আছে। লিখিত অভিযোগ না নিয়ে তাদের ডেকে মৌখিকভাবে শোনা যায় কিনা এমন প্রশ্নে তিনি বলেন, যদি মনেকরি কারো কথা শোনা দরকার তবে শোনবো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com