1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
সাংবাদিকের ওপর হামলার মামলার আসামিরা প্রকাশ্যে, নীরব প্রশাসনে প্রশ্ন অনলাইন হ্যারাসমেন্ট ঠেকাতে মাঠে নেমেছে তরুণ প্রজন্ম লোডশেডিংয়ে অতিষ্ঠ ভোলার শিক্ষার্থীরা: বিদ্যুৎ অফিসে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ক্ষোভ” লেখা দশমিনায় বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদকের বিরুদ্ধে ব্যাবস্থা দীঘিনালায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আটক। ড্রেজার মেশিন নিয়ে অভিযোগের পর তদন্ত, বৈধ কাগজপত্র পেয়ে পুনরায় চালুর নির্দেশ মব ভায়োলেন্স: সামাজিক ব্যাধি, গণতন্ত্রের জন্য অশনিসংকেত অথবা মব ভায়োলেন্স: রাষ্ট্র, সমাজ ও গণতন্ত্রের বিরুদ্ধে এক ভয়াবহ নীরব যুদ্ধ মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দীঘিনালায় মানববন্ধন ভোলা বোরহানউদ্দিনে ‘ফারিয়া’র প্রতিবাদী মানববন্ধন: “আমরা দালাল নই, সেবার অংশীদার” ফারিয়া স্বরুপকাঠী পশ্চিমাঞ্চল শাখার উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন
সংবাদ শিরোনাম:

পটিয়ায় জমি বিরোধে হামলা, আহত ১—প্রাণনাশের অভিযোগ।

  • আপডেটের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৩৭ বার ভিউ

মোঃ বেলাল হোসেন স্টাফ রিপোর্টার চট্টগ্রাম।

চট্টগ্রামের পটিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছকিনা বেগম তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তাদের পরিবারের সঙ্গে প্রতিবেশীদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ২৭ মার্চ বিকাল আনুমানিক ৩টার দিকে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে তাদের বসতবাড়িতে হামলা চালায়।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে ঘরে ঢুকে ভাঙচুর চালায় এবং বাধা দিতে গেলে তার স্বামীকে মারধর করে গুরুতর আহত করে। একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয় বলেও দাবি করেন ভুক্তভোগীরা।

পরিবারের সদস্যরা আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী পরিবার আরও অভিযোগ করেন, অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী হওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com