1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
লক্ষ্মীপুর খাতেরআলী কলেজে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন এমপি মুফতি আমির হামজা। দিল্লির আলোচনায় শেখ হাসিনার সঙ্গে থাকছেন সাকিব আল হাসান কুষ্টিয়ায় মিরপুর উপজেলার তালবাড়িয়া পবনের সাম্রাজ্যে প্রশাসনের হানা ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নে ১ কিলোমিটার রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ,, দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ, কুষ্টিয়ার জনপ্রিয় লালন শিল্পী ডলি মন্ডল আন্তর্জাতিক সফর শেষে দেশে ফিরলেন বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ, পূর্ণ বক্তব্য শোনার আহ্বান সেতাবগঞ্জে “মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”-এর জমকালো উদ্বোধন কুষ্টিয়া কুমারখালি পান্টিতে নিজ প্রতিষ্ঠান থেকে ব্যাবসায়ীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় মরহুম মাওলানা আব্দুল আউয়ালের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
সংবাদ শিরোনাম:

চরপাতা ইউনিয়নে মাস্টার রুহুল আমিন ভূইয়ার গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • আপডেটের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৮ বার ভিউ

মোঃ তুহিন ফরাজী প্রতিনিধি
ইস্টাফ রিপোর্টার্স

লক্ষ্মীপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাস্টার রুহুল আমিন ভূইয়া ৪ ডিসেম্বর, বৃহস্পতিবার রায়পুর উপজেলার ৫ নং চরপাতা ইউনিয়নে সারাদিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও দ্বারপথ প্রচারণা পরিচালনা করেন। বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা এবং দাড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে তিনি দিনটি কাটান।

দিনভর কর্মসূচির অংশ হিসেবে তিনি চরপাতা ইউনিয়নের বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে যান এবং শিক্ষক–শিক্ষার্থীসহ স্থানীয় অভিভাবকদের সঙ্গে কথা বলেন। শিক্ষাসংক্রান্ত সমস্যাবলী, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়নে সম্ভাব্য করণীয় নিয়ে আলোচনা করেন।

এছাড়া তিনি ইউনিয়নের বিভিন্ন স্থানে অবস্থিত সম্মানিত আলেমদের কবর জিয়ারত করেন। তিনি এসব আলেমদের দাওয়াতি ও সামাজিক অবদান স্মরণ করেন এবং দেশের কল্যাণ ও শান্তির জন্য দোয়া করেন।

কর্মসূচির বিশেষ অংশ হিসেবে বিকেল ৪টায় চরপাতা এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি প্রার্থী মাস্টার রুহুল আমিন ভূইয়া। রায়পুর উপজেলা জামায়াতের নেতৃবৃন্দসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা সভায় অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫ নং চরপাতা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ডা. শহীদুল্লাহ জাহেদ।

মতবিনিময় সভায় প্রায় এক হাজারের বেশি জনসমাগম দেখা যায়। মুসলিমসহ অন্যান্য ধর্মাবলম্বী, নারী-পুরুষ, বৃদ্ধ, যুবক ও কিশোর—সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
বক্তারা ন্যায়–ইনসাফভিত্তিক সমাজ, দুর্নীতিমুক্ত প্রশাসন, শিক্ষা খাতের উন্নয়ন এবং এলাকার সার্বিক কল্যাণ নিশ্চিত করতে প্রার্থীর পাশে থাকার আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com