1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
নোটিশ :
বড়াইগ্রামে ডাকাতি, গর্ভবতী নারীকে নির্যাতন ও শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ। কুষ্টিয়া কুমারখালিতে দুর্বৃত্তের হামলায় ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট,আতঙ্কে গ্রামবাসী নেছারাবাদে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দ্রব্যমূল্য, লোডশেডিং ও তাপদাহে নাভিশ্বাস জনজীবন, বাড়ছে নিরাপত্তা শঙ্কা আমতলীতে অপহরণ মামলা দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ, তথ্য দিলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা। দুমকিতে পল্টুন থেকে পড়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার। স্বজনদের কাছে হস্তান্তর। নিজের অপকর্ম ঢাকতে সোনাব্যবসায়ী মীর শাহিনের সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ৭ বিজিবির উদ্যোগে জনকল্যাণ ও জননিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ভোলা জেলার মাটিতে আজ আবারও ফিরে এলেন সংগ্রাম, ত্যাগ আর সাহসের প্রতীক—গজনবি টিপু। মঠবাড়িয়ায় ইউএনওর হস্তক্ষেপে অবশেষে পরীক্ষায় বসছে সেই বিথী
সংবাদ শিরোনাম:

ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০

  • আপডেটের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২১৪ বার ভিউ

ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে অটোভ্যানকে সাইট দিতে গিয়ে দিনাজপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী যাত্রীবাহী বাস খাদে পড়ে অটোভ্যান চালকসহ বাসে থাকা কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন ।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ গোহাটি চারমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে ছেড়ে আসা দ্বীন ইসলাম পরিবহন (যাহার নং ঢাকা মেট্রো- ব-১৫-৪৭০৩) ওই স্থানে পৌঁছলে একটি ব্যাটাররিচালিত অটোভ্যানকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন আহত ৯ জনকে উদ্ধার করে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করে। এছাড়াও আরও কমপক্ষে ১১ জন পার্শ্ববতী হাসপাতাল, ক্লিনিক ও চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

আহতদের মধ্যে অটোভ্যান চালক দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জগদিশপুর দারিয়া এলাকার সাহেব উদ্দীনের ছেলে মো. হারুনুর রশিদ (৪৮) হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. প্রিয়াংক কুন্ডু বলেন, স্থানীয় লোকজন আহত অবস্থা ৯ জনকে হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে সোনা মিয়া নামে একজন হাসপাতালে ভর্তি আছেন, গুরুতর আহত অবস্থায় ৪ জনকে দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকী ৪ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি মো নাজমুল হক জানান, দুঘর্টনায় পড়ে থাকা বাসটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com