
হাসান হৃদয় : লালমোহন প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে লালমোহন ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন শাহীনের পক্ষে বিশাল হোন্ডা শোডাউন ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে লালমোহন ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে শত শত মোটরসাইকেল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা এই শোডাউনে অংশ নেন। শোডাউনটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজার ও গ্রামগুলো প্রদক্ষিণ করে।
শোডাউন শেষে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন শাহীন। এ সময় তিনি সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং দোয়া চান। গণসংযোগকালে ইঞ্জিনিয়ার শাহীন বলেন, আমি চেয়ারম্যান হতে চাই না, আমি ইউনিয়নের মানুষের সেবক হতে চাই। সুশাসন, দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ ও পরিকল্পিত উন্নয়নই আমার প্রধান লক্ষ্য। আপনাদের ভালোবাসা আর ভোট পেলে লালমোহন ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয়রা জানান, শাহীন ভাইয়ের এই শোডাউনকে ঘিরে পুরো ইউনিয়নে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
Leave a Reply