1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
নোটিশ :
হারানো বিজ্ঞপ্ত কুষ্টিয়ায় মাদ্রাসা শিক্ষককে গিরে অনৈতিকতার অভিযোগ, উদ্বিগ্ন অভিভাবক মহল সাংবাদিকের ওপর হামলার মামলার আসামিরা প্রকাশ্যে, নীরব প্রশাসনে প্রশ্ন অনলাইন হ্যারাসমেন্ট ঠেকাতে মাঠে নেমেছে তরুণ প্রজন্ম লোডশেডিংয়ে অতিষ্ঠ ভোলার শিক্ষার্থীরা: বিদ্যুৎ অফিসে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ক্ষোভ” লেখা দশমিনায় বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদকের বিরুদ্ধে ব্যাবস্থা দীঘিনালায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আটক। ড্রেজার মেশিন নিয়ে অভিযোগের পর তদন্ত, বৈধ কাগজপত্র পেয়ে পুনরায় চালুর নির্দেশ মব ভায়োলেন্স: সামাজিক ব্যাধি, গণতন্ত্রের জন্য অশনিসংকেত অথবা মব ভায়োলেন্স: রাষ্ট্র, সমাজ ও গণতন্ত্রের বিরুদ্ধে এক ভয়াবহ নীরব যুদ্ধ মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দীঘিনালায় মানববন্ধন
সংবাদ শিরোনাম:

সন্ত্রাসী হামলার শিকার দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি ওমর ফারুক।

  • আপডেটের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৮ বার ভিউ

বাহাদুর চৌধুরী

ফেনী জেলায় দৈনিক ইনকিলাব পত্রিকার সাহসিক গণমাধ্যম কর্মী ও জেলা প্রতিনিধি ওমর ফারুক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। জানা গেছে, তিনি কয়েকটি প্রভাবশালী মহলের অনিয়মের বিরুদ্ধে লেখালেখি করায় পরিকল্পিতভাবে এ হামলার শিকার হন।

ঘটনার পর থেকে ফেনী জেলার সাংবাদিক মহল ও সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা এমন ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন এক বিবৃতিতে উক্ত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানানো হয়েছে যে, ওমর ফারুকের উপর হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

ফাউন্ডেশনের পক্ষ থেকে আরও বলা হয়, “সত্য ও ন্যায়ের পথে থেকে সাংবাদিকতা করা কোনো অপরাধ নয়। ওমর ফারুকের ওপর হামলা কেবল তাঁর ওপর নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত।”

এদিকে, ফেনী জেলার অন্যান্য সাংবাদিক ও পেশাজীবীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তি নিশ্চিতের দাবিতে শীঘ্রই বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিতে পারেন বলে জানা গেছে।

ফেনী জেলা পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, “আমরা বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখছি। হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য অভিযান চলছে।”

ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার না হলে ফেনী জেলাসহ সারা দেশের সাংবাদিকরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের নেতারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com