1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
নোটিশ :
ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত বোরহানউদ্দিনে সংঘর্ষ ইস্যু: সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন প্রেসক্লাব সম্পাদক সোহেল মাহমুদ জ্ঞান, সততা ও ত্যাগের প্রতীক ইউনিফর্ম—নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা ইয়ামিন নোমান: বৈধ বিয়েকে ‘বিবাহিত প্রেমিকা’ বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন
সংবাদ শিরোনাম:

ভোলায় জমি বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে জখম

  • আপডেটের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৬ বার ভিউ

ভোলায় জমি, ঘর, ও দোকান দখল-সংক্রান্তে দীর্ঘদিনের বিরোধের জেরে আ. হানিফ (৬৫) নামের এক বৃদ্ধকে কুপিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষরা। বুধবার (২৬ নভেম্বর) বিকালে ভোলা শহরের বাংলাবাজার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। আহত দিঘলদী

ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরিবারের অভিযোগ, বাংলাবাজার বটতলা এলাকার গজনবী টিপু ও তার সহযোগীরা ৫ তারিখের পর আঃ হানিফের ৫ তালা ফাউন্ডেশনের বাড়ি, এক তালা কম্পিলিট ওই বাড়িটি দখল করে রেখেছে, এটা নিয়ে আদালতে মামলা আছে, এবং দীর্ঘদিন ধরে হানিফের বাজারের দোকানঘর দখলের চেষ্টা করে আসছে। কয়েকদিন আগে একই কারণে দোকানের ভাড়াটিয়া খোকন ডাক্তারকে দোকান ছাড়ার জন্য চাপ দেয় তারা। ভাড়াটিয়া রাজি না হওয়ায় টিপুর স্ত্রী সুরমা বেগম ও ছেলে হাসিবে নেতৃত্বে টিপুর দুই ভাই, হাছান, টিটুল, ও নাঈম ছাত্তারসহ প্রায় ৮ থেকে ১০ জনে মিলে তাকে মারধর করে হাত ভেঙে দেয়। ঐ ঘটনায় খোকন ডাক্তার ভোলা জজ আদালতে মামলা করেন, যেখানে দোকান মালিক আ. হানিফ সাক্ষী ছিলেন। পরিবার জানায়, মামলার পর থেকেই প্রতিপক্ষ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। বুধবার হানিফ বাংলাবাজার এলাকায় গেলে হাসিবের নেতৃত্বে পূর্বের অভিযুক্তরা ৬ লাখ টাকা চাঁদা দাবি করে এবং অতর্কিত হামলা চালায়। তারা দেশীয় অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। হামলার পর স্থানীয়রা ঘটনাস্থল থেকে হানিফকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে ডাক্তার অবস্থা অবনতি দেখে ঢাকা রেফার করেন এখন সে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আছেন।

স্থানীয়দের ভাষ্য, একই এলাকায় গজনবী টিপুর সন্ত্রাসী বাহিনীর অন্যের জমি জমা জোর দখল, এবং চাঁদাবাজি, নারী কেলেঙ্কারির সহ সকল ধরণের খারাপ কাজের সাথে লিপ্ত এদের চাঁদাবাজ ও জবরদখলকারীর কারণে এলাকাবাসী আতঙ্কে রয়েছে। কয়েকদিনের ব্যবধানে একই রকম দুইটি হামলার ঘটনায় মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

ঘটনার বিষয়ে পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা তদন্ত জোরদার করা এবং সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com