1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন
নোটিশ :
হারানো বিজ্ঞপ্ত কুষ্টিয়ায় মাদ্রাসা শিক্ষককে গিরে অনৈতিকতার অভিযোগ, উদ্বিগ্ন অভিভাবক মহল সাংবাদিকের ওপর হামলার মামলার আসামিরা প্রকাশ্যে, নীরব প্রশাসনে প্রশ্ন অনলাইন হ্যারাসমেন্ট ঠেকাতে মাঠে নেমেছে তরুণ প্রজন্ম লোডশেডিংয়ে অতিষ্ঠ ভোলার শিক্ষার্থীরা: বিদ্যুৎ অফিসে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ক্ষোভ” লেখা দশমিনায় বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদকের বিরুদ্ধে ব্যাবস্থা দীঘিনালায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আটক। ড্রেজার মেশিন নিয়ে অভিযোগের পর তদন্ত, বৈধ কাগজপত্র পেয়ে পুনরায় চালুর নির্দেশ মব ভায়োলেন্স: সামাজিক ব্যাধি, গণতন্ত্রের জন্য অশনিসংকেত অথবা মব ভায়োলেন্স: রাষ্ট্র, সমাজ ও গণতন্ত্রের বিরুদ্ধে এক ভয়াবহ নীরব যুদ্ধ মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দীঘিনালায় মানববন্ধন
সংবাদ শিরোনাম:

ভোলার বোরহানউদ্দিনে সৎ পিতার সঙ্গে উধাও যুবতী, ফেলে গেলেন স্বামী ও সন্তান।

  • আপডেটের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৩ বার ভিউ

ভোলা জেলা প্রতিনিধি ঃ
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মা মনসা আবাসন প্রকল্পে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সৎ পিতার সঙ্গে উধাও হয়েছেন এক যুবতী, ফেলে গেছেন স্বামী ও শিশুপুত্রকে।

উপজেলার পদ্মা মনসা আবাসন প্রকল্পের ৩ নম্বর ব্যারাকের ১৩ নম্বর ঘরের বাসিন্দা সালাউদ্দিন (৫০) ও রিপা বেগম (২৫) একসঙ্গে নিখোঁজ হয়েছেন। সালাউদ্দিনের স্ত্রী কুলসুম বেগম জানান, তিনি দীর্ঘদিন ধরে এই প্রকল্পে বসবাস করছেন। তার প্রথম স্বামী মারা যাওয়ার পর তিন সন্তান (দুই ছেলে ও এক মেয়ে) নিয়ে সালাউদ্দিনকে বিয়ে করেন। তখন সন্তানরা ছোট ছিল। মেয়েটি তার বড় সন্তান।

পরবর্তীতে মেয়েকে ঢাকায় সোহেল নামের এক যুবকের সঙ্গে বিয়ে দেওয়া হয়। তাদের সংসারে একটি পুত্রসন্তান জন্ম নেয়, নাম তাজিম (৩)। কিছুদিন আগে স্বামী-স্ত্রী শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। কিন্তু হঠাৎ করেই রিপা বেগম তার স্বামী ও সন্তানকে ফেলে সৎ পিতা সালাউদ্দিনের সঙ্গে চলে যান।

এ ঘটনায় আবাসন প্রকল্পের বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বিষয়টি নিয়ে নানান আলোচনা করছেন। তবে তাদের সন্ধানে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com