1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
নোটিশ :
নেছারাবাদের সেবা ক্লিনিকে একসাথে তিন কন্যার আগমন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পটুয়াখালী ভার্সিটিতে গুচ্ছ এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে ঝড়ের কবলে নৌকা ডুবির ঘটনায় ৪ জন মৌয়ালকে উদ্ধার করা হলেও অন্য ৪ জন এখনো নিখোঁজ। গলাচিপায় গণঅধিকার নেতার বিরুদ্ধে বিএনপি নেতার বসতবাড়ি দখলের অভিযোগ কুয়াকাটায় পৃথক অভিযানে দুই মাদককারবারি আটক। কুষ্টিয়ায় সয়াবিন তেল মজুতের দায়ে ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা জাতীয় গণমাধ্যম সপ্তাহে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে একজোগে স্মারকলিপি দেবে বিএমএসএফ কুষ্টিয়ায় পাট ও আউশ চাষে নতুন দিগন্তকৃষকদের সঙ্গে প্রাণবন্ত মতবিনিময় সভা কুষ্টিয়া কুমারখালীতে জনভোগান্তির প্রতীক—কালী গঙ্গার উপর অপরিকল্পিত সেতু সাতক্ষীরা রেঞ্জ সুন্দরবনে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৮ মৌয়াল,জলদস্যু নির্মূল জরুরী।
সংবাদ শিরোনাম:

চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ তিন নেতা গ্রেফতার

  • আপডেটের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৮ বার ভিউ

পাবনা প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া ও চাটমোহর উপজেলায় পৃথক অভিযানে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৩:৩০ মিনিট ও সন্ধ্যা ৭:৩০ মিনিটে এসব অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন:

আতিকুর রহমান আতিক – চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

ইঞ্জিনিয়ার আব্দুল আলীম – পাবনা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের নেতা

সরদার আজিজুল হক – চাটমোহরের মথুরাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান

র‍্যাবের একটি দল ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে আতিকুর রহমান আতিককে গ্রেফতার করে। তাকে জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর গুলি চালানো ও হত্যার অভিযোগে মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়েছে।

অন্যদিকে, ইঞ্জিনিয়ার আব্দুল আলীমকে ঢাকার কলাবাগান এলাকা থেকে আটক করে র‍্যাব। তার বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ রয়েছে।

এছাড়া, চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার আজিজুল হককে তার নিজ বাসা থেকে আটক করে পাবনা ডিবি পুলিশ। পরে একটি বিস্ফোরক মামলায় তাকে চাটমোহর থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। তবে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com