1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
নোটিশ :
হারানো বিজ্ঞপ্ত কুষ্টিয়ায় মাদ্রাসা শিক্ষককে গিরে অনৈতিকতার অভিযোগ, উদ্বিগ্ন অভিভাবক মহল সাংবাদিকের ওপর হামলার মামলার আসামিরা প্রকাশ্যে, নীরব প্রশাসনে প্রশ্ন অনলাইন হ্যারাসমেন্ট ঠেকাতে মাঠে নেমেছে তরুণ প্রজন্ম লোডশেডিংয়ে অতিষ্ঠ ভোলার শিক্ষার্থীরা: বিদ্যুৎ অফিসে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ক্ষোভ” লেখা দশমিনায় বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদকের বিরুদ্ধে ব্যাবস্থা দীঘিনালায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আটক। ড্রেজার মেশিন নিয়ে অভিযোগের পর তদন্ত, বৈধ কাগজপত্র পেয়ে পুনরায় চালুর নির্দেশ মব ভায়োলেন্স: সামাজিক ব্যাধি, গণতন্ত্রের জন্য অশনিসংকেত অথবা মব ভায়োলেন্স: রাষ্ট্র, সমাজ ও গণতন্ত্রের বিরুদ্ধে এক ভয়াবহ নীরব যুদ্ধ মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দীঘিনালায় মানববন্ধন
সংবাদ শিরোনাম:

অপরাধীরা অপরাধী, তারা কোনো দলের হতে পারে না – মোতাসিন বিল্লাহ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৩ বার ভিউ

বাহাদুর চৌধুরী,,
শশীভূষণ (চরফ্যাশন), অপরাধীরা যে কোনো দলের নাম ব্যবহার করুক না কেন, তারা শুধুই অপরাধী। সমাজে অশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোনো দলীয় পরিচয় নেই—এমনটাই মত প্রকাশ করেছেন চরফ্যাশনের শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোতাসিন বিল্লাহ।

গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সমাজে যারা অপরাধ সংঘটিত করে, তারা কেবলই অপরাধী। আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম কর্মীদের নজরে এলে তারা অপরাধী হিসেবেই গণ্য হবে। কোনো ব্যক্তি যদি অপরাধ করে দলের নাম বা পদবি ব্যবহার করে, তবে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।”

তিনি আরও বলেন, “আমাদের জাতীয়তাবাদী বিএনপি দল সমাজে কোনো অশৃঙ্খলা সৃষ্টিকারী, জোর-জুলুমবাজদের সমর্থন করে না। হাজারীগঞ্জ ইউনিয়নের যে কেউ অপরাধের সঙ্গে জড়িত থাকলে, সে আমাদের দলের কেউ নয়। অপরাধে লিপ্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর দলীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মোতাসিন বিল্লাহর বক্তব্যে স্পষ্ট, বিএনপি কোনো অপরাধীকে আশ্রয় দেয় না এবং দলে অনুপ্রবেশকারী অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সমাজে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দলেরও দায়বদ্ধতা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com