1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
নোটিশ :
হেফজখানা নির্মাণকাজে বাধা ও হামলার অভিযোগ, আহত কয়েকজন হারানো বিজ্ঞপ্ত কুষ্টিয়ায় মাদ্রাসা শিক্ষককে গিরে অনৈতিকতার অভিযোগ, উদ্বিগ্ন অভিভাবক মহল সাংবাদিকের ওপর হামলার মামলার আসামিরা প্রকাশ্যে, নীরব প্রশাসনে প্রশ্ন অনলাইন হ্যারাসমেন্ট ঠেকাতে মাঠে নেমেছে তরুণ প্রজন্ম লোডশেডিংয়ে অতিষ্ঠ ভোলার শিক্ষার্থীরা: বিদ্যুৎ অফিসে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ক্ষোভ” লেখা দশমিনায় বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদকের বিরুদ্ধে ব্যাবস্থা দীঘিনালায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আটক। ড্রেজার মেশিন নিয়ে অভিযোগের পর তদন্ত, বৈধ কাগজপত্র পেয়ে পুনরায় চালুর নির্দেশ মব ভায়োলেন্স: সামাজিক ব্যাধি, গণতন্ত্রের জন্য অশনিসংকেত অথবা মব ভায়োলেন্স: রাষ্ট্র, সমাজ ও গণতন্ত্রের বিরুদ্ধে এক ভয়াবহ নীরব যুদ্ধ
সংবাদ শিরোনাম:

ঘোড়াঘাটে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

  • আপডেটের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১০৫ বার ভিউ

ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে আদিবাসী এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল খালেক (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার পৌরশহরের শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই ব্যক্তিকে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এ ঘটনায় আব্দুল খালেকের বিরুদ্ধে থানায় ওই নারী নিজে বাদী হয়ে বিকাল ৫ টার দিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন। ওই মামলায় আব্দুল খালেককে বিকালেই গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

অভিযুক্ত আব্দুল খালেক পৌরশহরের ৭ নং ওয়ার্ডের শ্যামপুর এলাকায় বাসিন্দা।

মামলার নথি থেকে জানা যায়, সোমবার সকালে ওই নারী ও তাঁর স্বামী তাঁদের গ্রামের পাশে ভূট্টা ক্ষেত সংলগ্ন ইউক্লিপটাস বাগানে রান্নার জন্য পাতা ও খড়ি কুড়াতে যান। এ সময় ওই নারী বাগানে গাছের পাতা কুড়াচ্ছিলেন। একই সময় পাশেই অদূরে তাঁর স্বামী শুকনো খড়ি সংগ্রহ করছিলেন। এ সময় প্রতিবেশি আবদুল খালেক ওই গৃহবধূকে একা পেয়ে তাঁকে পেছন থেকে জাপটে ধরে পাশের ভূট্টা ক্ষেতের ভেতরে নিয়ে যান। পরে, সেখানে তাঁকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই গৃহবধূর চিৎকারে তাঁর স্বামী ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় আবদুল খালেক ভুট্টা ক্ষেতের ভেতর দিয়ে পালানোর চেষ্টা করলে গ্রামবাসী তাঁকে আটক করেন। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে স্থানীয়রা অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, সোমবার সকালে এক আদিবাসী গৃহবধূকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে। পরে, বিকেলে ওই ভুক্তভোগী গৃহবধূ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। আটক আবদুল খালেককে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আসামিকে আগামীকাল মঙ্গলবার সকালে দিনাজপুর আদালতে পাঠানো হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com