1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
নোটিশ :
উচ্ছেদের পরও নিয়ন্ত্রণহীন দখল—গুলিস্তানে ফের সড়ক-ফুটপাত দখলে হকারদের দাপট দৌলতখানে অগ্নি অস্ত্রসহ দুই সন্ত্রাসী ডাকাত আটক, প্রভাবশালী চক্রের সম্পৃক্ততার অভিযোগ তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন নেছারাবাদে হাম রুবেলার টিকাদান শুরু : পাবে ২২,৯৭৩ জন শিশু সাত ডাকাতের সঙ্গে জীবন বাজি রেখে একাই লড়লেন গৃহকর্তা : এক ডাকাত নিহত তজুমদ্দিনে কিশোরীর অনশন, বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অবস্থান। সম্পর্কের পর যোগাযোগ বিচ্ছিন্নের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য তৃণমূল প্রশাসনে স্বচ্ছতার সংকট: কাগুজে শাসন বনাম বাস্তবতার বাংলাদেশ। নেছারাবাদে অবৈধভাবে মাটি কাটায় ১ লক্ষ টাকা জরিমানা ভোলা শিবপুরে গৃহবধূ হত্যা; আহত শিশুকে হাসপাতালে দেখতে গেলেন পুলিশ সুপার, ভোলা মহোদয়। ডিজেল সংকটে স্থবিরতার আশঙ্কা: মহাখালীতে বাসের দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে যাত্রীরা
সংবাদ শিরোনাম:

সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাট: আদালতে ৫ জনের বিরুদ্ধে মামলা, আসামিদের আদালতে হাজির করার নির্দেশ

  • আপডেটের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২২৭ বার ভিউ

ভোলা জেলা প্রতিনিধি | ১৬ মার্চ ২০২৫

একজন পেশাদার সাংবাদিকের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক নিজেই। রবিবার (১৬ মার্চ) দুপুর ১২:২০ থেকে ১২:৩৫ পর্যন্ত তিনি আদালতে নিজেই বক্তব্য উপস্থাপন করেন এবং বিচারকের সামনে নিজের অভিজ্ঞতা বর্ণনা করেন।

১ নং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “আমরা গণমাধ্যমকর্মীরা দেশের ও জনগণের স্বার্থে কাজ করি। কিন্তু যদি আমাদেরই নিরাপত্তা না থাকে, তাহলে সাধারণ জনগণ কীভাবে নিরাপদ থাকবে?”

সাংবাদিকের এই বক্তব্যে উপস্থিত প্রায় ২৫-৩০ জন আইনজীবী একমত পোষণ করেন এবং সমর্থন জানান। এছাড়া, ৮-১০টি গণমাধ্যমের সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন এবং আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

বক্তব্য শুনে ম্যাজিস্ট্রেট মামলার আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং দ্রুত তাদের আদালতে হাজির করার নির্দেশ জারি করেন। আদালতে উপস্থিত সকলেই বিচারকের এই সিদ্ধান্তকে স্বাগত জানান।

এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে ভুক্তভোগী সাংবাদিক বলেন, “আমি সুবিচার প্রত্যাশা করি এবং আশা করি, হামলাকারীরা শাস্তির মুখোমুখি হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”

এ ঘটনায় সাংবাদিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এর সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com