
মোঃ নাছির উদ্দীন
, দীঘিনালা (খাগড়াছড়ি):।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজার এলাকায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১৫ জুন) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে দীঘিনালা থানাধীন বোয়ালখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এ সময় দীঘিনালা থানা পুলিশের সহযোগিতায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— মো. সাকিব রহমান, মো. জাহাঙ্গীর আলম, শাহানাজ আক্তার এবং তাহমিনা আক্তার (মলি মারমা)। পরে ঘটনাস্থলেই মোবাইল কোর্ট পরিচালনা করে মো. সাকিব রহমান ও মো. জাহাঙ্গীর আলমকে তিন মাস করে কারাদণ্ড এবং শাহানাজ আক্তার ও তাহমিনা আক্তারকে সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
দীঘিনালা থানা সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্তদের বিধি মোতাবেক কারাগারে প্রেরণের প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
দীঘিনালার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার চৌধুরী বলেন , এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।