
বিজয় চৌধুরী, ঢাকা
বর্তমান ডিজিটাল যুগে সাইবার বুলিং ও অনলাইন হয়রানি প্রতিরোধে নারী শিক্ষার্থীদের সচেতন করে তুলতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে National Brighten Association - NBA-এর আয়োজনে একটি সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোম ইকোনোমিক্স ইউনিটভুক্ত Government College of Applied Human Science-এ আয়োজিত “Cyber Bullying & Online Harassment: Identify, Block & Report” শীর্ষক এই সেশনে শতাধিক নারী শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সেশনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সামনে অনলাইন নিরাপত্তা, ডিজিটাল প্রাইভেসি, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা, সাইবার অপরাধ প্রতিরোধ এবং নারীদের নিরাপদ ডিজিটাল উপস্থিতি নিশ্চিত করার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। বক্তারা বাস্তব উদাহরণের মাধ্যমে সাইবার বুলিং শনাক্ত করা, তা মোকাবিলা করা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে রিপোর্ট করার কৌশল ব্যাখ্যা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মেহেরুন নিসা এবং এনবিএ’র প্রতিষ্ঠাতা ও সভাপতি তামজিদ মাহমুদ সিয়াম। সেশনটি পরিচালনা করেন সাইবার সিকিউরিটি গবেষক হিমেল আহমেদ, যিনি শিক্ষার্থীদের ডিজিটাল নিরাপত্তা বিষয়ে বাস্তবধর্মী দিকনির্দেশনা প্রদান করেন।
আয়োজকরা জানান, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সচেতন ও দায়িত্বশীল ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।