
হাসান হৃদয়
লালমোহন,
গত ০৬ মে ২০২৬ ইং তারিখ দুপুর অনুমান ০১:০০ ঘটিকায় লালমোহন থানাধীন লালমোহন পৌরসভা ১০ নং ওয়ার্ডস্থ চর ছকিনা এলাকায় বসতবাড়ির পাশে বিরোধীয় সম্পত্তি থেকে নারিকেল পাড়াকে কেন্দ্র করে আসামিদের সাথে ভিকটিমের পরিবারের সংঘর্ষ বাঁধে। ভিকটিম মাসুদ হাওলাদার (৫০) তার মেয়েকে উদ্ধার করতে গেলে আসামিরা তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি আঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।
পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ভিকটিম মাসুদ হাওলাদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতাল এবং পরবর্তীতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। দুর্ভাগ্যবশত, বরিশালে নেওয়ার পথে রাত অনুমান ১১:৩০ ঘটিকায় ভেদুরিয়া ঘাট এলাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় লালমোহন থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। উক্ত হত্যাকাণ্ডের ঘটনায় লালমোহন থানার মামলা নং-১৪(০৫)২৬ রুজু করা হয়েছে।
পুলিশের বিশেষ অভিযানে মামলার মূল আসামিসহ এজাহারনামীয় মোট ০৪ জন আসামিকে ইতিমধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি:
১। মোঃ আকতার (৩০), পিতা-মোঃ ফারুক, ২। মোসাঃ রেশমা বেগম (৪৫), স্বামী-মোঃ ফিরোজ, ৩। মোঃ তানভীর (২৩), পিতা-মোঃ ফিরোজ, ৪। মোঃ ফিরোজ (৫০), পিতা-মৃত নাছির, সর্ব সাং-পৌরসভা ১০নং ওয়ার্ড, লালমোহন পৌরসভা, থানা-লালমোহন, জেলা-ভোলা।
জননিরাপত্তা রক্ষা এবং অপরাধীদের দমনে ভোলা জেলা পুলিশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।