
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়া সুগার মিলের একটি পরিত্যক্ত কোয়াটার থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে, যা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,এক নারী ঘাস কাটতে গিয়ে পরিত্যক্ত কোয়ার্টারের ভেতরে লাশটি দেখতে পান। পরে তিনি দ্রুত বিষয়টি সুগার মিলের প্রহরীকে জানান। প্রহরী পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা বাহিনী লাশটি উদ্ধার করে এবং তদন্ত শুরু করে।
এখনও পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে,তা নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে।
কে এই নারী? কীভাবে এলেন এই পরিত্যক্ত কোয়াটারে ?
—উত্তরের অপেক্ষায় কুষ্টিয়াবাসী।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।