
স্টাফ রিপোর্টার
মিজানুর রহমান
দিনাজপুরের বিরলে আজ তেশরা মে রোজ রবিবার ধর্মপুর ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এস,এস,সি গণিত সম্রাট আলীর পরিবর্তে প্রক্সি (ভুয়া) পরীক্ষার্থী মোঃ নাইম বাবু (২২) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েফ। জানাগেছে, ভুয়া পরীক্ষার্থী নাঈম বাবু বিরল উপজেলার রসুরশাহপুর গ্রামের বসবাসকারী মোঃ জহুরুল ইসলামের পুত্র। ফৌজদারী কার্যবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক নাইম বাবুকে এ সাজা প্রদান করা হয়।
কার্যালয়: তালুকদার ভবন, ৩য় তলা, বাংলাবাজার ভোলা। ০১৮৮৫৫২১৪৮৪
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।