
এম মনিরুল ইসলাম
বিশেষ প্রতিনিধি
সুন্দরবনের মাহমুদা নদীর মাইটভাঙা খাল থেকে গত ৩রা এপ্রিল(রবিবার)আলিম ওরফে আলিফ বাহিনীর সদস্যরা তাদের জিম্মি করে।অপহরণের শিকার দুই বনজীবীরা হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের মিজানুর শেখের ছেলে ইসমাইল শেখ (২৮)এবং মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম (৪৮)।
ফিরে আসা বনজীবী আকবর আলী সহ অন্যরা জানায়, গত ২৮ এপ্রিল ও ২৬ এপ্রিল এসব বনজীবী নিজ নিজ দলের সদস্যদের নিয়ে কদমতলা ষ্টেশন থেকে পাশ নিয়ে সুন্দরবনে যায়। ইসমাইল শেখ ও তার দল মাছ শিকার এবং আব্দুল করিম মধু সংগ্রহের জন্য সুন্দরবনে গিয়েছিল। তবে রোববার সকালে তারা মাহমুদা নদীতে অবস্থানকালে আলিম বাহিনীর সদস্যরা দু’টি নৌকাযোগে সেখানে পৌছায়। এবং তিনটি নৌকা থেকে দু’জনকে জিম্মি করে। তবে মুক্তিপণের অংক এখনো তারা জানায়নি।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান,কোন বনজীবীকে অপহরণের বিষয়ে তাদের কাছে কেউ অভিযোগ করেনি। তবে খোঁজ খবর নেয়া হবে।শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান,সাধারণত জিম্মি বনজীবীদের নিরাপত্তার কথা ভেবে তাদের স্বজনরা প্রশাসনকে কিছুই জানায় না। ভুক্তোভোগীর স্বজন বা মহাজনদের কারও নিকট থেকে অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।