
মোঃ বেলাল হোসেন স্টাফ রিপোর্টার চট্টগ্রাম।
চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডে আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন সমাজসেবায় নিবেদিতপ্রাণ ব্যক্তি হেলাল মুহাম্মদ শহীদুর রহমান ।
তিনি পটিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা এবং তাঁর পিতা মাহাবুবুর রহমান (ছিলা ফকির)।
দীর্ঘদিন ধরে তিনি এলাকার সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হেলাল মুহাম্মদ শহীদুর রহমান সবসময় এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। শিক্ষা বিস্তার, সামাজিক সচেতনতা বৃদ্ধি, যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জনকল্যাণমূলক এই মনোভাব থেকেই তিনি আসন্ন পটিয়া পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
সম্ভাব্য প্রার্থী হেলাল মুহাম্মদ শহীদুর রহমান বলেন, “জনগণের সেবাই আমার মূল লক্ষ্য। আমি সবসময় চেষ্টা করেছি মানুষের পাশে থেকে তাদের দুঃখ-কষ্ট ভাগ করে নিতে। যদি ওয়ার্ডবাসী আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তাহলে এই এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করব।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন, রাস্তা-ঘাট সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং যুব সমাজকে মাদকমুক্ত রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে তাঁর।
এলাকার সচেতন মহলের মতে, হেলাল মুহাম্মদ শহীদুর রহমান একজন সৎ, কর্মঠ ও জনবান্ধব ব্যক্তি। দীর্ঘদিনের সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং মানুষের সঙ্গে তাঁর আন্তরিক সম্পর্ক তাঁকে ইতোমধ্যে অনেকের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে।
আসন্ন পটিয়া পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে তিনি পটিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীর আন্তরিক সমর্থন, সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এলাকার সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ৬নং ওয়ার্ডকে একটি আধুনিক, উন্নত ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।