
হাফিজ খান,
স্টাফ রিপোর্টারঃ
বরগুনা বেতাগী উপজেলার বুড়া মজুমদার ইউনিয়নের,ডিলার বশির উল্লাহ বাসারের বিরুদ্ধে চাউল বিতরণে অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া যায়।ডিলর বশির বুড়া মজুমদার ইউনিয়ন বিএনপির আহবায়ক।
উপকারভোগীরা বলেন, সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে খাদ্য বান্ধব কর্মসূচি ১৫ টাকার চাউল ৩০ কেজি দেয়ার কথা থাকলে, ও ডিলার বশির উল্লাহ বাসার, আমাদেরকে ২৬ থেকে ২৭ কেজি চাউল দিয়েছেন, যা সম্পূর্ণ বেআইনি। আমরা ৩০ কেজি চাইতে গেলে তিনি আমাদের ক্ষমতার প্রভাব দেখি হুমকি ধামকি দিয়েছেন। এর সুষ্ঠু তদন্ত প্রশাসনের কাছে দাবি করছি।
ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল গাজী, , বরগুনা জেলা যুবদলের সদস্য রাজু মৃধা চাউল কম দেওয়ায় জনগণের স্বার্থে প্রতিবাদ করতে গেলে, চাউলের ডিলার বশির উল্লাহ বাশার তাদের উপর ক্ষিপ্ত হন।
চাউল বিতরণে সরকারী নিয়োগ প্রাপ্ত ট্যাগ অফিসার মোহাম্মদ মাহাতাব মাস্টার বলেন, খাদ্য বান্ধব কর্মসূচির চাউল বিতরণে অনিয়ম হয়েছে। আমি বন্ধ করে দিয়েছি আমার কথা না শুনে, শুক্রবার আমাকে না জানিয়ে চাউল বিতরণ করে, ডিলার বশির উল্লাহ বাসার,যা সম্পূর্ণ বেআইনি। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।
অনিয়ম দুর্নীতির বিষয়, বশিরুল্লাহ বাসার কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন।
চাউল বিতরণে অনিয়ম দুর্নীতির বিষয়,বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।