
সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)
"সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ" এ শ্লোগান নিয়ে পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস- ২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) পিরোজপুর জেলা সার্কিট হাউস থেকে বর্ণাঢ্য র্যালীটি শুরু হয় এবং দায়রা জজ আদালত ভবনে গিয়ে শেষ হয়। এসময় সিনিয়র জেলা ও দায়রা জজ পিরোজপুর মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে আদালত প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- আবু সাঈদ, জেলা প্রশাসক পিরোজপুর ও মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, পুলিশ সুপার পিরোজপুর সহ জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তা ও কলাকুশলীবৃন্দ।
সভায় বক্তারা বলেন, সরকার আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন এবং নানাবিধ আর্থ সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থন জনগোষ্ঠীকে আইনী সহায়তা জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে করে আসছে। সারাদেশে দরিদ্র ও অসহায় মানুষ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আইনি সহায়তা গ্রহন করছে। পিরোজপুর জেলা লিগ্যাল এইড কমিটি এ দিবসের আয়োজন করে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭'''' T.L.No:183 T.I.N:534926870539