
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া এলাকায় হামলার ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী মোঃ আবজাল পূর্বে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন,যেখানে কয়েকজনকে বিবাদী করে তার ওপর হামলার অভিযোগ তোলা হয়।
জিডিতে উল্লেখ করা হয়, গত ১১-০৮-২০২৬ তারিখ সকালে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে স্থানীয়দের সহায়তায় কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা নেন।
তবে অভিযোগ রয়েছে,জিডি করার পরও থানা পুলিশের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং উল্টো অভিযুক্তদের পক্ষ নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী।
এরই ধারাবাহিকতায়,আজ (২৫-০৪-২০২৬) ২ ২টার সময় আমজাদ আলী নামের এক শ্রমিক—যিনি একটি বিদেশি কোম্পানিতে কর্মরত—সারাদিনের ডিউটি শেষে বাসায় ফেরার পথে আবারও হামলার শিকার হন। অভিযোগ, তাকে পেছন থেকে সেলো মেশিনের যন্ত্রাংশ ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়।
আহত আমজাদ আলীকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।